শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধেও ঘুষ দাবির অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের কাস্টমস সুপার মোঃ বাবলুসহ চার কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ভারত থেকে ফিরে আসা দুই পাসপোর্ট যাত্রীকে তিন ঘন্টা আটকে রেখে পাঁচ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগি পৌর শহরের বদ্দিপুর এলাকার মোঃ মতিয়ার রহমানের ছেলে মোঃ আব্দুস সবুর এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৪ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে তার নিটক আত্মীয় মোছাঃ ছাকিলা খাতুনকে নিয়ে বৈধ পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে আসেন। ইমিগ্রেশন শেষে ভোমরা স্থলবন্দরের কাস্টমস কার্যালয়ে গেলে সেখানে কর্মরত ব্যক্তিরা অন্যায়ভাবে তার (সবুর) ও আত্মীয়ের ব্যাগ, সমস্ত শরীর তল্লাশী করে অবৈধ কিছু না পেয়ে বিকাল ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত আটক করে রাখে।
আব্দুস সবুর আরো বলেন, কাস্টমস অফিসে অটকে রাখার সময় তারা তার পাসপোর্টের ছবি তুলে রাখে ও কাছে থাকা বাচ্চাদের খেলনা সহ অন্যান্য জিনিসপত্র বের করে নিয়ে ৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষের টাকা না দেওয়ায় তার আত্মীয়কে নিয়ে তারা চলে যতেে বলেন। ফলে বাধ্য হয়ে তিনি বাড়িতে চলে যান। এঘটনার গত ১ অক্টোবর তিনি মালামাল ফেরত চেয়ে কাস্টমস কর্তৃপক্ষকে লিগাল নোটিশ প্রদান করেন। নোটিশ পেয়ে কাস্টমস কর্তৃপক্ষ তার মোবাইলে রিং করে তাকে ভোমরায় যেতে বলেন।
তিনি অভিযোগ করে বলেন, কাস্টমস কর্তৃপক্ষের আহবানে গত ১৫ অক্টোবর বেলা ১২ টার দিকে তিনি ভোমরা স্থলবন্দর কাস্টমস কার্যালয় যান। এসময় তারা অন্যায়ভাবে তার পাসপোর্টের ছবি তোলে কেড়ে নেওয়া মালামালের মধ্য থেকে মাত্র দুটি কম্বল ফেরত দেয়। পরে তারা ভোমরা স্থল বন্দরের কাস্টমস অফিসের সামনে পাকা রাস্তার ধারে দাড়িয়ে তাকে হুমকি দেয় বলে, ভবিষ্যতে কিভাবে ভারতে যাস দেখে নিবো। পাসপোর্ট বাতিল করে ছাড়বো। সুকৌশলে মিথ্যে মামলায় জড়িত করবে বলে প্রকাশ করে। তিনি কেড়ে নেয়া মালামাল ফেরত ও ভবিষ্যতে কাস্টমস কর্মকর্তাদের মিথ্যে হয়রানি থেকে নিষ্কৃতি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে ভবিষ্যতে তার ও নিকট কোন আত্মীয় স্বজনদের যাতায়াতের পথে অবৈধ মালামাল দিয়ে মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি বা ক্ষয়ক্ষতি করতে পারে এই আশঙ্কায় তিনি নিজে বাদী হয়ে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাতক্ষীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে উল্লেখিত ঘটনার বিবরণ দিয়ে একটি মামলা দায়ের করেছেন।
মামলায় ভোমরা স্থলবন্দরের কাস্টমস সুপার মোঃ বাবলু (৫০) সহ তার অধিনস্থ চার কর্মকর্তা-কর্মচারীসহ ছয়জনকে আসামী করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ১৪ নভেম্বর আদালতে হাজির হওয়ার জন্য আসামীদের বিরুদ্ধে সমন জারী করেছেন।
মামলার অন্যান্য আসামীরা হলেন, কাস্টমস সিপাহী যথাক্রমে মোঃ হাসনাইনং (৩৫), মোঃ সুমন (৩২), আবুল কালাম (৪২), কাস্টমস ইন্সপেক্টর জেমি (৩৮) এবং ভোমরা গ্রামের মিয়ারাজ গাজীর ছেলে মোঃ জাকির হোসেন (৪৫)।
বাদী পক্ষের আইনজীবী এ্যাডঃ আব্দুস সামাদ বিষয়টি নিশ্চত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

বট ও গুপ্ত শুধু জামায়াত-আ.লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে: মীর শাহে আলম

বট ও গুপ্ত শুধু জামায়াত ও আওয়ামী লীগে নয়, বিএনপির মধ্যেও আছেবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। ICTবিস্তারিত পড়ুন

এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা

রাঙ্গামাটির সাজেক ভ্যালি থেকে ফেরার পথে পর্যটকদের লক্ষ্য করে গুলিবর্ষণ, আইনশৃঙ্খলা বাহিনীরবিস্তারিত পড়ুন

  • নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকেপড়া পর্যটকরা
  • সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিল সেনাবাহিনী
  • দুই ঘণ্টা গোলাগুলির পর নিয়ন্ত্রণে সাজেক, আহত ৬: পুলিশ সুপার
  • আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
  • সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর
  • ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
  • মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
  • চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • নাটোরে পণ্য কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল শরীয়তপুরের পাঁচ ব্যবসায়ীর
  • ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
  • রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু