রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বাহবুল হাসনাইনের ইন্তেকাল

জি এম আল ফারুক, আশাশুনি: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ইন্তেকাল করলেন দৈনিক প্রজন্ম একাত্তর পত্রিকার আশাশুনি প্রতিনিধি বাহাবুল হাসনাইন বাবুল (৫২) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আশাশুনি চাপড়া গ্রামের মুক্তি যুদ্ধের সংগঠক মৃত লুৎফর রহমান সরদারের জ্যেষ্ঠ পুত্র, আশাশুনি প্রেসক্লাবের সিনিয়র সদস্য, সদা হাস্যোজ্জ্বল, সাদা মনের মানুষ আশাশুনি বাজারের বলাকা স্টুডিওর স্বত্বাধিকারী বাবুল গত বৃহস্পতিবার (২৭ জজুন) রাতে সাতক্ষীরা থেকে বাড়ি ফেরার পথে চাঁদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।

সাথে সাথে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরে সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। আইসিউতে থাকা অবস্থায় বুধবার (৩ জুলাই) সকাল ৮.১৫ মিনিটে তিনি ইন্তিকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দুপুরে তার মরদেহ আশাশুনি বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আনা হলে তাকে এক নজর দেখার জন্য সহকর্মী সাংবাদিকসহ শতশত ব্যাবসায়ী ও সর্বস্তরের মানুষ উপস্থিত হয়। বিকালে বাদ আসর চাপড়া ফুটবল মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি করেন চাপড়া বাস স্ট্যান্ড জামে মমসজিদের পেশ ঈমাম মাওলানা আলা উদ্দীন। নামাজপূর্ব আলোচনা রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সাহেব আলী, জামাত নেতা নূরুল আফসার মোর্তজা, মরহুমের চাচা আনিছুর রহমান, আশাশুনি বাজার বণিক সমিতির সভাপতি জাকির হোসেন প্রিন্স।

নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন আশাশুনি প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক