শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইজিএন আন্তর্জাতিক ফেলোশিপ পেলেন সাতক্ষীরার সাংবাদিক আসাদুজ্জামান সরদার

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও উপকূলীয় অঞ্চলের অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য আন্তর্জাতিক পরিবেশ সাংবাদিকতা নেটওয়ার্ক ‘আর্থ জার্নালিজম নেটওয়ার্ক’ (EJN)-এর মর্যাদাপূর্ণ ফেলোশিপ-২০২৬ এর জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরার সাংবাদিক আসাদুজ্জামান সরদার।

বৃহস্পতিবার ১৮ জুন আন্তর্জাতিক সংস্থা ইন্টারনিউজের পক্ষ থেকে ইমেইলের মাধ্যমে তাকে এই ফেলোশিপের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ‘Boosting Coverage of Non-Economic Loss and Damage Resulting from Climate Change in the Bay of Bengal Region’ প্রকল্পের আওতায় বাংলাদেশ ও ভারতের নির্বাচিত ফেলোদের মধ্যে তিনি অন্যতম।

আসাদুজ্জামান সরদার বর্তমানে জনপ্রিয় অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউন ও যশোরে পাঠকপ্রিয়তার শীর্ষে থাকা দৈনিক সুবর্ণভূমির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রিয় দৈনিক পত্রদূত-এর নিজস্ব প্রতিনিধি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছেন।

এই ফেলোশিপের আওতায় তিনি সাতক্ষীরা ও সুন্দরবন উপকূলীয় অঞ্চলের জলবায়ু উদ্বাস্তু, পিছিয়ে পড়া সম্প্রদায়ের সাংস্কৃতিক অস্তিত্বের সংকট, সুপেয় পানির অভাব এবং উপকূলীয় স্বাস্থ্যঝুঁকির মতো গুরুত্বপূর্ণ মানবিক ও পরিবেশগত সংকটগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরবেন। এই গবেষণামূলক প্রতিবেদন তৈরির জন্য তাকে আর্থিক অনুদান ও আন্তর্জাতিক মেন্টরশিপ প্রদান করবে সংস্থাটি।

দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলের পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে মাঠপর্যায়ে সাহসী সাংবাদিকতা করায় এবং আন্তর্জাতিক এই গৌরবময় স্বীকৃতি পাওয়ায় সাতক্ষীরার সাংবাদিক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মৌলিক শিক্ষাদক্ষতা নিশ্চিত করার লক্ষ্যেবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় পরিবেশ রক্ষায় ও টিআরএম কার্যক্রমকে গতিশীল করতে যুব পানি কমিটির বৃক্ষরোপণ
  • সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে ৬০ শিক্ষার্থী পেল গাছ ও শিক্ষা সামগ্রী
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আগুনে পুড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’
  • সাতক্ষীরায় মহিলা পরিষদের সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ
  • সাতক্ষীরায় চাঁদা না পেয়ে চলাচলের রাস্তা বন্ধ ও প্রাচীর ভাঙচুরের অভিযোগ
  • সাতক্ষীরায় জামায়াতের রুকন বৈঠক : দায়িত্বশীলদের সক্রিয় হওয়ার আহ্বান
  • সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
  • সাতক্ষীরায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত