শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইভিএমে ২০ মিনিট সময় লাগছে একটি ভোট দিতে

কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানে ভোটারদের বেশ ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। প্রতিটি ভোটের জন্য গড়ে ৫ মিনিঠ থেকে ২০ মিনিট সময় ব্যয় হচ্ছে। মাঠ পর্যায়ে ইভিএম নিয়ে ব্যপক প্রচারণা না থাকায় ভোট গ্রহণে দায়িত্বরতদের অনেকটা ত্যক্ত-বিরক্তও হতে হচ্ছে।

শনিবার সকাল ১০টায় রারিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় দুই ঘণ্টায় ভোট দিতে পেরেছেন মাত্র ২১ জন।

এর আগে সকাল ৮টায় সরেজমিনে গিয়ে চান্দিনা পৌরসভার বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে নারী ও পুরুষ ভোটারদের ব্যপক উপস্থিতি দেখা যায়। সকাল সাড়ে ৮টায় ৬নং কক্ষে গিয়ে দেখা যায় ৩০ মিনিটে ভোট দিতে পেরেছেন মাত্র ৫ জন।

ভোট দিতে আসা স্থানীয় বিশ্বাস গ্রামের রেহেনা ও জোহরা বেগম জানান, জীবনে প্রথম এ পদ্ধতি দেখলাম। তাই ভোট দিতে দেরি হয়েছে। কেউ বাড়ি গিয়ে এ পদ্ধতি দেখিয়ে আসেনি।

একই চিত্র দেখা গেছে কেন্দ্রের অন্যান্য বুথেও। ভোটারদের অভিযোগ বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীদের লোকজন ইভিএম বিষয়ে তাদের ভোট দেয়ার পদ্ধতি না জানানোর কারণে ভোট দিতে দেরি হচ্ছ।

ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার আতিক উল্লাহ জানান, ভোটকেন্দ্রে আমরা ইভিএম বিষয়ে ভোটারদের জন্য প্রদর্শনীর আয়োজন করেছিলাম। এতে অধিকাংশ ভোটার আসেনি। তাই ভোট প্রদানে আমাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

উল্লেখ্য, এ পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ৩১ হাজার ৮৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৬৭৮ এবং নারী ভোটার ১৬ হাজার ১৭০ জন।

একই রকম সংবাদ সমূহ

হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবারবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার

রাজবাড়ী দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট থেকে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধারবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা