বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদের ছুটি শেষ, ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ

সোমবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পবিত্র ঈদুল আজহার তিন দিনের ছুটি শেষ হয়েছে। আজ মঙ্গলবার থেকে অফিস-আদালত, ব্যাংক-বীমা ও শেয়ারবাজার খুলবে।

যে কারণে কর্মক্ষেত্রে যোগ দিতে গ্রাম থেকে ঢাকায় ফিরছে মানুষ। অনেকে স্ত্রী, সন্তানদের রেখে একাই ফিরছেন ঢাকায়। অনেকে সপরিবারেই ফিরেছেন।

ঈদের পর দিন (১১ জুলাই) বিকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও সদরঘাটে এমন সব চিত্রই দেখা গেল।

ঈদুল আজহা উপলক্ষে গত ৮ থেকে ৯ জুলাই পর্যন্ত ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ জন মানুষ ঢাকা ছেড়েছেন। ঢাকার বাইরে যাওয়া সিমের হিসাব দিয়ে এমনটি জানিয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

সংখ্যায় কম-বেশি থাকতে পারে। কারণ প্রতিটি সিমের জন্য একজন মানুষ ধরা হলেও একাধিক নেটওয়ার্কের সিম ব্যবহার করেন অনেকে। আবার ১৮ বছরের নিচে তথা শিশু, বৃদ্ধ যাদের মোবাইল ফোন নেই তাদের গণনায় আনা হয়নি।

যাই হোক, ফাঁকা ঢাকাকে ফের ব্যস্তময় ও জ্যামের শহরে রূপ দিতে সোমবার বিকাল থেকে ঢাকায় ঢুকতে শুরু করেছেন মানুষেরা।

সোমবারের সংখ্যাটা খুব একটা বেশি নয়। বেশিরভাগ বাস অর্ধেক যাত্রী নিয়ে ঢাকায় ঢুকেছে। লঞ্চ ও ট্রেন ছিল ফাঁকা।

তবে আজ মঙ্গলবার ভোর থেকে এ সংখ্যা কয়েকগুণ বেড়ে যাবে।

কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলীর বাস কাউন্টারের দেওয়া তথ্য মতে, সোমবার বিকেল-সন্ধ্যার দিকে তাদের বেশ কয়েকটি বাস যাত্রীসহ ঢাকায় এসেছে। ঈদের পর দিন হওয়ায় এসব বাসে যাত্রী খুব বেশি ছিল না। মূলত জেলা থেকে যে বাসগুলো রাতে ছেড়ে আসবে সেগুলোতেই বেশি ছাত্রী ঢাকায় আসবে। কারণ অনেকের অফিস মঙ্গলবার খুলবে, এসব যাত্রীরা যত দ্রুত সম্ভব তাদের কর্মক্ষেত্রে যোগ দেবেন।

রাজধানীর কল্যাণপুরে দেশ ট্রাভেলসের কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত আব্দুল্লাহ আল মামুন বলেন, এবার ঈদের ছুটি কম থাকায় অনেকে সোমবারই ঢাকায় ফিরছেন। বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা যেসব বাস ঢাকায় এখন ঢুকছে তারা মূলত দুপুরের দিকে ওই জেলা থেকে ছেড়ে এসেছে। তাই তুলনামূলক যাত্রী কম। তবে সন্ধ্যার পর বা রাত থেকে যেসব বাস ওইসব জেলা থেকে ছেড়ে আসবে সেসব বাসে পর্যাপ্ত যাত্রী থাকবে। রাতে রওনা হয়ে ভোরের দিকে ঢাকায় ফেরার যাত্রী বেশি।

চাঁদপুর থেকে লঞ্চে করে ঢাকায় ফেরা মহসিন, ফারুক বেপারী, খলিল পাটোয়ারী জানান, মঙ্গলবার সকালেই তাদের অফিস ধরতে হবে। তাই ভিড় এড়াতে আগের দিনই ঢাকায় চলে এসেছেন।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জিল্লুর রহমান জানান, পরিবার রেখে এসেছেন বরিশালে। তিনি ফিরেছেন কাজের তাগিদে। ঢাকায় ফেরারর ভিড় কমলে স্ত্রী-সন্তানদের নিয়ে আসবেন।

তিনি বলেন, বেসরকারি চাকরি করি, ছুটি এমনিতেই কম। আর এবার ঈদের ছুটি পেয়েছি মাত্র ৩ দিন। মঙ্গলবার থেকে অফিস শুরু। তাই বাধ্য হয়ে ঈদের পরের দিনই ঢাকায় ফিরতে হলো।

প্রসঙ্গত, ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রবিবার ও সোমবার) ছিল সরকারি সাধারণ ছুটি । ঈদের ছুটির আগের দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি। এর আগে গত বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসাবে টানা চার দিন ঈদের ছুটি শেষে আজ অফিসপাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা।

একই রকম সংবাদ সমূহ

সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। ফেরদৌসীর পদত্যাগের পরবিস্তারিত পড়ুন

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথাবিস্তারিত পড়ুন

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়েবিস্তারিত পড়ুন

  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার
  • ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির