শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট সাপোর্ট লোন’ দিচ্ছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ

উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট সাপোর্ট লোন’ (এসএসএল) দেয়ার ঘোষণা দিয়েছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।

অনার্স ও মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে এনইউবি ও ব্যাংক এশিয়া।

যেসব শিক্ষার্থী অর্থ সংকটের কারণে পড়ালেখা চালিয়ে নিতে পারছেনা বা টিউশন ফি এর কারণে সেমিস্টার ড্রপ দিচ্ছে তাদের জন্য ব্যাতিক্রমী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান নর্দান ইউনিভার্সিটি। তারা ব্যাংক এশিয়া থেকে সহজ শর্তে ‘স্টুডেন্ট সাপোর্ট লোন’ নিতে পারবেন।

পড়ালেখার সময় বা কর্মজীবনে গিয়ে এই শিক্ষা ঋণ পরিশোধ করবে তারা।

এ উপলক্ষ্যে দু’পক্ষের মধ্যে ১৩ এপ্রিল ২০২১, মঙ্গলবার, নর্দান ইউনিভার্সিটির বোর্ড রুমে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।

সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজ এর চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানম, ব্যাংক এশিয়া লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান আরফান আলী ও উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম (ডি)।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ ইকরামুল ইসলাম, আইটি ডিরেক্টর সাদ আব্দুল্লাহ জাবির, ফাইন্যান্স ডিরেক্টর মিস লাবিবা আব্দুল্লাহ, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক মোসাম্মত হাবিবুন নাহার ও ব্যাংক এশিয়া লিঃ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ জানান, “আমরাই প্রথম কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এভাবে ঋণ সহায়তা দিচ্ছি। ছাত্রত্ব শেষ করে কর্মজীবনে গিয়ে তারা এই ঋণ পরিশোধ করবে। যদিও উন্নত বিশ্বের প্রায় সব দেশেই শিক্ষা বিষয়ক লোনের ব্যবস্থা রয়েছে।”

এই ঋণ সুবিধার ফলে বৈশ্বিক সঙ্কট কালেও নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারবে বলে আশা করছে নর্দান কর্তৃপক্ষ।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর যুগ্ম পরিচালক শেখ মাহাবুব রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

তৃণমূলের রাজনীতি থেকে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা মির্জা ফখরুল ইসলামবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটিরবিস্তারিত পড়ুন

সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি

রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পথ তৈরি হতেই বদলে গেল সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন

  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত