রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উত্তরণের উদ্যোগে আশাশুনির ভাঙনকবলিত ৫০০ পরিবার পেল সহায়তা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে সম্প্রতি ভেঙে পড়া বেড়িবাঁধের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উন্নয়ন সংস্থা উত্তরণ। স্টার্ট ফান্ড বাংলাদেশ-এর সহযোগিতায় বাস্তবায়নাধীন “এমার্জেন্সি রিলিফ অ্যাসিস্ট্যান্স ফর এমব্যাংকমেন্ট ব্রিচ অ্যাফেক্টেড কমিউনিটিজ ইন আনুলিয়া ইউনিয়ন, আশাশুনি” প্রকল্পের আওতায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শনিবার (১২ এপ্রিল) বিকালে আনুলিয়া ইউনিয়নের বিছট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্রথম ধাপের সহায়তা বিতরণ করা হয়। এই ধাপে ৬৮টি পরিবারকে হাইজিন ও ডিগনিটি কিটস এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ ৬ হাজার টাকা করে প্রদান করা হয়। প্রকল্পের আওতায় মোট ৫০০ পরিবারকে এ সহায়তা দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুস। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক উদ্যোগ। উত্তরণ যেভাবে দ্রুত এবং সংগঠিতভাবে সহায়তা দিচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

উত্তরণ-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার মো: রেজওয়ান উল্লাহ, প্রকল্প সমন্বয়কারী পার্থ কুমার দে, ডেভেলপমেন্ট কমিউনিকেশনস অফিসার ও সেফগার্ডিং ফোকাল মাহমুদা ইয়াসমিন কনা এবং হেইস অফিসার মো: আল-আমিন মোল্লা।

স্টার্ট ফান্ড বাংলাদেশ-এর পক্ষে উপস্থিত ছিলেন চিফ ফাইনান্স অ্যান্ড অপারেশন্স অফিসার সুজান লিন, হেড অফ নেটওয়ার্ক অ্যান্ড ডেভেলপমেন্ট সাজিদ রায়হান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর শফিউল আলম ও ডিআরএফ ম্যানেজার এনামুল হক।

অনুষ্ঠানে উত্তরণ-এর প্রোগ্রাম ম্যানেজার মো: রেজওয়ান উল্লাহ বলেন, বেড়িবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে আমরা বর্তমানে জরুরি সহায়তা প্রদান করছি। কিন্তু যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসইভাবে পুনর্বাসনের জন্য এখন সবাইকে একসাথে এগিয়ে আসা উচিত।

ডেভেলপমেন্ট কমিউনিকেশনস অফিসার মাহমুদা ইয়াসমিন কনা বলেন, দুর্যোগপ্রবণ এ অঞ্চলের মানুষের নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে উত্তরণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রকল্প তারই অংশ।

উল্লেখ্য, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যে উত্তরণ দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী দিনে বাকি ৪৩২টি পরিবারের মাঝেও এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা