শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়, জনগণের অংশগ্রহণও জরুরি : বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জের উন্নয়ন কার্যক্রমে নিজের ব্যর্থতার কথা অকপটে স্বীকার করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার তিন মাস পেরিয়ে গেলেও জেলার উন্নয়নে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি করতে পারেননি তিনি।

শুক্রবার (১৫ মে) দুপুরে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘আমি তিন মাস হলো মন্ত্রী, সিরাজগঞ্জে চুল পরিমাণ কিছু করতে পারিনি— আমি এটা স্বীকার করি। পারিনি কেন? আমি কারও সহযোগিতা পাইনি। সবাইকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়, স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের অংশগ্রহণও জরুরি। ডিসি-এসপি দিয়ে একা উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে মন্ত্রী শহরের অবকাঠামো ও ব্যবস্থাপনা নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, বাস টার্মিনালসহ বিভিন্ন জায়গায় অরাজকতা দূর করতে হলে বাস মালিকদেরও দায়িত্ব নিতে হবে। নিজস্ব ব্যবস্থাপনা ছাড়া শহরকে শৃঙ্খলায় আনা কঠিন।

নতুন প্রজন্মকে খেলাধুলায় যুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, সরকার চায় শিশু-কিশোররা খেলাধুলার মাধ্যমে বড় হোক। খেলাধুলা না থাকলে মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় বলেও মন্তব্য করেন তিনি।

নিজের শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, একসময় কলেজ মাঠগুলো খেলাধুলায় মুখর থাকত। কিন্তু এখন অনেক জায়গায় মাঠ দখল বা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, যা তরুণদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।

তিনি আরও জানান, ইসলামিয়া কলেজ মাঠকে ধীরে ধীরে ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমিতে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম নিয়েও সমালোচনা করেন মন্ত্রী। তিনি বলেন, ফেসবুকের অনেক ব্যবহার অনৈতিক ও সমাজের জন্য ক্ষতিকর হয়ে উঠছে। বাচ্চাদের বল, ক্রিকেটের ব্যাড দেন। এগুলো করলে সমাজ ভালো হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাবিস্তারিত পড়ুন

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন