বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উৎসব মুখর পরিবেশে মাস ব্যাপী কালিগঞ্জে আয়কর তথ্য ও সেবা মাস অনুষ্ঠিত

মো: আবু বক্কর সিদ্দিক,কালিগঞ্জ: জন কল্যাণে রাজস্ব উন্নয়নের অক্সিজেন রাজস্ব, আয়করের সংস্কৃতি বাংলাদেশের উন্নতি’’ এই শ্লোগান’কে সামনে রেখে খুলনা কর অঞ্চলের অধীনে কালিগঞ্জ কর সার্কেল-১৬ অফিসে দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আয়কর তথ্য ও সেবা মাস শেষ হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জে পূর্ব নারায়নপুর অবস্থিত কর সার্কেল-১৬ (কালিগঞ্জ) অফিসের কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মাসের সকল দিনের ন্যায় আজও দিনব্যপী আয়কর তথ্য ও সেবা মাসের কার্যক্রম পরিচালিত হয়।

তথ্য ও সেবা মাসে কর সার্কেল-১৬ (কালিগঞ্জ) অফিসের কর পরিদর্শক পার্থ প্রতিম সাধু এর সার্বিক পরিচালনায় কালিগঞ্জ, দেবহাটা ও শ্যামনগরের সকল প্রকার চাকুরিজীবী ও ব্যবসায়ী পেশাজীবীদের মধ্যে মাসব্যাপী কর সেবা নিশ্চিত করেন।
এবিষয়ে উক্ত সার্কেলের উপকর কমিশনার বিপুল কুমার সমাদ্দারের নিকট জানতে চাইলে তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এই বছরেও করদাতাগণ উৎসাহ ও উদ্দিপনা মধ্যে অত্র অফিসে আয়কর রিটার্ন দাখিল করেছেন এবং আমরা করদাতাদের এবিষয় সার্বিক সহযোগিতা প্রদানের চেস্টা অব্যাহত রেখেছি। এরই ধারাবাহিকতায় ২০২৩-২০২৪ করবর্ষে এই সার্কলে আজ পর্যন্ত মোট দাখিলকৃত রিটার্ন সংখ্যা ৫৬৮০ তার মধ্যে করদাতগণ সরাসরি সার্কেলে এসে দাখিল করেছেন ৪৬৯৫ এবং অনলাইনে দাখিল করেছন ৯৮৫ টি। এই সার্কেলে নভেম্বর -২০২৩ মাসে আদায় লক্ষ্যমাত্রা ছিল ৭৯ লক্ষ তার বিপরীতে আদায় হয়েছে ১ কোটি ৬১ লক্ষ টাকা (প্রায়) যা লক্ষমাত্রার দ্বিগুনেরও বেশি।

এসময় কালিগঞ্জ, দেবহাটা ও শ্যামনগরেরর করদাতগণ ও বিশেষ ব্যক্তিবর্গসহ কর অঞ্চল সার্কেল-১৬ (কালিগঞ্জ) অফিসে সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কালিগঞ্জ কর সার্কেল-১৬ অফিসের কর-পরিদর্শক পার্থ প্রতিম সাধু জানান, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আয়কর তথ্য ও সেবা মাসে কর সার্কেলে করদাতগণকে রিটার্ন দাখিলে সার্বিক সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। করদাতাদের অধিকতর সুবিধা প্রদানের লক্ষ্যে ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড ৩১ শে জানুয়ারি-২০২৪ পর্যন্ত জরিমানা ব্যতিরেকে রিটার্ন গ্রহণের মেয়াদ বাড়িয়েছে যা করদাতাদের জন্য সস্ত্বি দায়ক।

তিনি আরো বলেন নতুন আয়কর আইন-২০২৩ এ রিটার্ন দাখিলের সুবিধার্থে ওয়ান স্টপ সার্ভিস, হেল্প ডেস্ক, অনলাইন রিটার্ন দাখিল সহজীকরণ করা হয়েছে। কর প্রদানে এ-চালানের মাধ্যমে মোবাইল ব্যাংকিং ও সরাসরি ব্যাংকে যেয়ে করদাতগণের টাকা জমা দেয়ার সেবা সরকার নিশ্চিত করার কারণে করদাতাদের মধ্য কর প্রদানে ইতিবাচক সাড়া পড়েছে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী