বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একদিনে দুই জেলার সড়কে ঝরলো ১০ প্রাণ

দেশের দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৮ জন মানুষ। এর মধ্যে শুক্রবার (৮ মার্চ) দুপুরে বাসের ধাক্কায় ৭ জন এবং ফরিদপুরে বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন।

জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট সড়কের ঝাউতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল ও অটোরিকশায় থাকা সাতজন নিহত হন। এতে আহত হয়েছেন ১০ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুজ্জামান।

গুরুতর আহতদের বরিশাল শেরে বাংলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চুমুরদী এলাকায় এলপিজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বরগুনা জেলার তালতলি থেকে ঢাকার আব্দুল্লাহপুরের উদ্দেশে ছেড়ে আসা ইমরান ট্রাভেলস নামক একটি যাত্রীবাহী বাস (যার রেজি নং- ঢাকা মেট্রো ব- ১২-৩০২০) বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে আহত আরেক যাত্রী নিহত হন।

এ দুর্ঘটনায় ঢাকা-বরিশাল রোডে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান