সোমবার, আগস্ট ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একের পর এক অডিও ফাঁস মামুনুল হক বিষয়ে

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক নারায়ণগঞ্জে অবরুদ্ধ হওয়ার পর থেকে একের পর এক তার কণ্ঠের মত অডিও ফাঁস হচ্ছে। এসব অডিও ইতোমধ্যে সামাজিকমাধ্যম ইউটিউব ও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শনিবার (০৩ এপ্রিল) বিডি পলিটিকো নামে একটি ইউটিউব চ্যানেলে একাধিক অডিও ফাঁস করা হয়েছে। বিকেলে একটি অডিও ফাঁস করে সেটিকে মামুনুল হক ও তার স্ত্রীর কথোপকথন বলে দাবি করা হয়।

রাতে আরও একটি অডিও ফাঁস করা হয়। সেটিকে মামুনুল হক ও রিসোর্টে অবরুদ্ধ নারীর কথোপকথন বলে দাবি করা হয়।

দ্বিতীয় অডিওটি ২ মিনিট ১৯ সেকেন্ডের। ওই অডিওতে মামুনুল হকের মতো পুরুষ কণ্ঠে ও অপর প্রান্তের নারী কণ্ঠের কথোপকথন তুলে ধরা হলো।

পুরুষ: ওয়ালাইকুমুস সালাম ওয়া রহমতুল্লাহ। কি অবস্থা, ঝামেলা হয় নাকি? এ্যা?

নারী: না, বলেন।

পুরুষ: কথা এমনে কইতেছো ক্যা, মনে হয় ঘুমায়ে ঘুমায়ে কথা বলতেছো।

নারী: হা হা হা। ঘুমায়ে ঘুমায়ে কথা কইতাছি না ক্লাস নিতাছি।

পুরুষ: ক্লাসে আছো?

নারী: হুম।

পুরুষ: ক্লাসে আছো তা কি হইছে? ক্লাসে থাকলে কি প্রাণ খুলে কথা কওন যায় না?

নারী: (এরপর নারীর কথাটা অস্পষ্ট শোনা গেছে)

পুরুষ: কি হইছে?

নারী: আপনি একটু অফিসে বসেন আসতাছি।

পুরুষ: কেন অফিসে বসমু আমি?

নারী: (অস্পষ্ট)

পুরুষ: আমি অফিসে বসমু না আমি এখনই কথা বলমু। এবং যা ইচ্ছা তাই বলমু।

নারী: বাড়াবাড়ি তো বেশি করতেছেন আপনি।

পুরুষ: কি বাড়াবাড়ি কি করছি আবার? কথা বলতে চাইছি, কথা বলা, বাক স্বাধীনতা মানুষের অধিকার।

নারী: (কিছুটা অস্পষ্ট) অধিকার তো আমার টাও আপনি হরণ করছেন। (কিছুটা অস্পষ্ট) পুলাপাইনদের সামনে অনেক ‍কিছু কইতে পারতাছি না।

পুরুষ: হা হা হা (দীর্ঘ হাসি) কি?

নারী: মজা নিতাছেন?

পুরুষ: হা হা হা (আবার দীর্ঘ হাসি)

নারী: আর বলার নাই, যত খুশি হাসেন।

পুরুষ: কি? হা হা হা (পুনরায় হাসি)

পুরুষ: এটা ঠিক না। এটা ঠিক না। একজনকে লাইনে রাইখ্যা আরেকজনের সঙ্গে কথা বলাটা ঠিক না। এটা ভদ্রতা পরিপন্থী কাজ।

নারী: দুইটা মিনিট বসেন আমি আসতাছি।

পুরুষ: দুইটা মিনিট বসেন আমি আসতাছি। আমি কথা বলতাছি আবার বসতে বলে!

নারী: কন আপনি কন। দুই বারই কন। (অস্পষ্ট) পরীক্ষা চলে তো। থাকতে পারি নি। বুঝছেন?

পুরুষ: হুম।

নারী: পুরা মাদ্রাসায় যাইতে হয়। দৌড়াইতে দৌড়াইতে এদিক দিয়ে নিজের ক্লাস আছে। টেনশনে আমি।

পুরুষ: আচ্ছা, এখন কি অবস্থা। মানে ফ্রি নাকি, উনারা তো আছে, না চলে গেছে?

নারী: দুলাভাই আসকে সকালে বিদায় নিছে। আপা আছে।

পুরুষ: এখন উনারা তো থাকবে, নাহ?

নারী: হুমম।

পুরুষ: উনাদের রেইখ্যে তো কোনদিকে যাওয়া যাইবো না।

নারী: (অস্পষ্ট) মনে হয়তাছে এতো ঝামেলার মধ্যে এতো রস আহে কোত্থেকে মিয়া?

পুরুষ: যেটা জিজ্ঞেস করছি সেটা বলো?

নারী: খাওয়া দাওয়া হইবো। সেদিনক্যা তো আসলেন না।

পুরুষ: অ্যা?

নারী: (অস্পষ্ট)

পুরুষ: রিয়েলি, ফাইনাল কিন্তু?

নারী: তাই না?

পুরুষ: হ্যা।

নারী: আচ্ছা পরে জানাইতেছি আপনারে। কবে? কোনদিন? কখন?

পুরুষ: বিকালে, সন্ধ্যায়।

নারী: (অস্পষ্ট)

এর আগে, শনিবার বিকেলে সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে নারীসহ মামুনুল হককে অবরুদ্ধ করে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সঙ্গে থাকা ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন মামুনুল হক।

একই রকম সংবাদ সমূহ

চিকিৎসকসহ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার

ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া অবহেলিত স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করছেবিস্তারিত পড়ুন

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরের মধ্যে সম্ভব নয় : অর্থমন্ত্রী

বিদ্যুৎ ও গ্যাসের চলমান সংকট সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে একটি অনুকূল পরিবেশ সৃষ্টির প্রত্যাশা করছেবিস্তারিত পড়ুন

  • বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল
  • মন্ত্রিসভা কি বড় বা রদবদল হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা
  • ৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?
  • বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা
  • চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ: নিহত বেড়ে ৮
  • একযোগে ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর
  • ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী
  • ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট
  • রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
  • সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি