মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক হাজার বছরের পুরোনো কোরআনের পাণ্ডুলিপি উন্মোচন করলো সৌদি আরব

সৌদি আরবের কিং আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি সম্প্রতি এক হাজার বছরের পুরনো একটি বিরল পাণ্ডুলিপি প্রদর্শন করেছে। ‘গরীব আল কোরআন’ শীর্ষক এই পাণ্ডুলিপিটি প্রখ্যাত মুসলিম পণ্ডিত আবু উবায়দাহ মা’মার ইবনে মুসান্না কর্তৃক রচিত। বুধবার (১ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

কোরআনিক বিজ্ঞানের ক্ষেত্রে এটি একটি অনন্য ও গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত।

প্রতিবেদনে বলা হয়, এই ঐতিহাসিক পাণ্ডুলিপিটি চতুর্থ হিজরি শতকের বলে ধারণা করা হচ্ছে। পাণ্ডুলিপিটি ২৩টি পাতা নিয়ে গঠিত, যার প্রতিটির মাপ ১৭ বাই ২২ সেন্টিমিটার। এতে সুস্পষ্ট আন্দালুসীয় লিপি ব্যবহার করা হয়েছে, আর সুরার নামগুলো কুফিক লিপিতে লেখা। এটি উলুমুল কোরআন শাস্ত্রের অপ্রকাশিত কাজ হিসেবে বিবেচিত হচ্ছে।

লাইব্রেরি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সংগ্রহশালায় কোরআনের তাফসির ও ভাষাতত্ত্বের ওপর কয়েক শতাব্দী পুরনো অসংখ্য বিরল পাণ্ডুলিপি রয়েছে। এর মধ্যে প্রখ্যাত পণ্ডিত আবু ইসহাক আল-জাজ্জাজ ও ইবনে কুতায়বাহ আল-দিনাওয়ারির কালজয়ী কাজ এবং ষষ্ঠ হিজরি শতকে অনুলিপি করা ‘তাফসির আল-তাবারি’-এর বিশেষ অংশ উল্লেখযোগ্য। এই আর্কাইভে বর্তমানে কোরআনের ব্যাখ্যা বা তাফসির বিষয়ক ১৮৫টিরও বেশি বিরল পাণ্ডুলিপি সংরক্ষিত আছে। এর পাশাপাশি কোরআনের তিলাওয়াত পদ্ধতি, ব্যাকরণ এবং শাস্ত্রীয় বিশ্লেষণের ওপর ভিত্তি করে রচিত আরও শত শত প্রাচীন পাণ্ডুলিপি এই সংগ্রহশালাকে সমৃদ্ধ করেছে।

লাইব্রেরি কর্তৃপক্ষ বলছে, তারা এসব বিরল পাণ্ডুলিপি, নথি, আলোকচিত্র, মুদ্রা ও প্রত্নবস্তুর সংগ্রহ বিশ্ববাসীর সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে। প্রাচীন ঐতিহ্যের সঙ্গে আধুনিক গবেষণার সেতুবন্ধন তৈরি করা এবং গবেষকদের জন্য এই দুষ্প্রাপ্য সম্পদগুলো সহজলভ্য করে তোলা তোলাই তাদের উদ্দেশ্য।

একই রকম সংবাদ সমূহ

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অনলাইনে বিবাহ ওবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা
  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব