মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পানি দিবসের সভায় বক্তারা

‘এখনই নিরপদ খাবার পানি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করতে হবে’

সাতক্ষীরায় পানি দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, এখনই সবার জন্য নিরপদ সুপেয় খাবার পানি নিশ্চিত করতে সুনির্দিষ্ট টেকসই পদক্ষেপ গ্রহণ করতে হবে। জেলায় দিনদিন নিরপদ খাবার পানির উৎসগুলো কমে যাচ্ছে। এগুলো টিকিয়ে রাখতে জরুরি ভিত্তিতে সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করতে হবে। বিশ^ পানি দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় ৩০ মে ২০২২ সোমবার সকাল ১০টায় উন্নয়ন সংগঠন স্বদেশ’র সভাকক্ষে মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন আলোচকরা। আলোচকবৃন্দ সভায় সকল নাগরিকের জন্য নিরাপদ সুপেয় পানি নিশ্চিতহ করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

এএলআরডি’র সহযোগিতায় স্বদেশ-সাতক্ষীরার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সমাজকর্মী শেখ আজহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, কাউন্সিলার কায়ছারুজ্জামান হিমেল।

বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ, সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যো¯œা দত্ত, উন্নয়নকর্মী হেড’ নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, সিডো’র প্রধান নির্বাহী শ্যামল বিশ^াস, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, মৃত্তিকার নির্বাহী পরিচালক আবদুস সালাম, প্রভার নির্বাহী পরিচালক শাম্মী আক্তার কুমকুম প্রমুখ।

সভায় আলোকচবৃন্দ আরও বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরা। সুন্দরবন সংলগ্ন এই জেলা মাছ, কৃষি, প্রাণবৈচিত্র্যের অন্যতম আবাসভূমি। জেলার প্রায় ২০ লক্ষ মানুষ এখন সুপেয় নিরাপদ খাবার পানির সংকটে ভুগছে।

বৈশি^ক জলবায়ু পরিবর্তনের ফলে এখানকার ভূ-প্রকৃতি যেমন পরিবর্তীত হয়েছে, নাব্যতা হারিয়েছে বড় নদী, শাখা নদী, তেমনি জলাবদ্ধতার শিকার এখানকার অধিবাসিবৃন্দ। হারিয়ে গেছে বহু প্রজাতির ধান, মাছ,নষ্ট হচ্ছে কৃষি। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি সংকট। এখানকার শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ, দেবহাটা, তালা, কলারোয়া ও সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলে আর্সেনিকের ফলে এবং ভূ-গর্ভস্থ পানি সংকটের ফলে সুপেয় পানির অভাব দেখা দিয়েছে। বিশেষত, সরাসরি উপক‚লে বসবাসকারী মানুষের দুর্ভোগ অবর্ণনীয়। এখনই সকলের জন্য নিরপদ সুপেয় খাবার পানি নিশ্চিত করতে সুনির্দিষ্ট টেকসই পদক্ষেপ গ্রহণ করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত

জাতীয় সংসদের সংরক্ষিত (মহিলা) আসন-৩২৪ এর সংসদ সদস্য সাতক্ষীরা-১,২,৩,৪ আসনের দায়িত্বপ্রাপ্ত মহিলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস

“সবুজ জ্বালানির ব্যবহার বাড়াই, নির্মল বায়ুর নীল আকাশ চাই এই স্লোগানকে সামনেবিস্তারিত পড়ুন

  • ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
  • সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু
  • সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন