বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এতিমখানার ফান্ড থেকে ৪০ লাখ টাকা তুলে দ্বিগুন দামে কেনা হল বিতর্কিত জমি!

সাতক্ষীরা আহছানিয়া মিশন এর অঙ্গ প্রতিষ্ঠান আহ্ছানিয়া মিশন এতিমখানা কাম-লিল্লাহ বোর্ডিং এর নামে অবৈধভাবে কমিটি গঠন করে এতিমখানার ফান্ডে থাকা প্রায় ৪০ লক্ষ টাকা উত্তোলণ করার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় সেই টাকা দিয়ে ওই কমিটিরই বিতর্কিত সদস্য আবু শোয়েব এবেল এর সাতক্ষীরা শহরের মুনজিতপুরস্থ বিরোধপূর্ণ ও বিতর্কিত মালিকানা জমি দিগুন মুল্যে ক্রয় করা হয়েছে। অভিযোগ উঠেছে আহছানিয়া মিশন এতিমখানা কাম-লিল্লাহ বোর্ডিং এর সভাপতি আব্দুর রব ওয়ার্সী, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলুকে মোটা অংকের টাকা উৎকোচ দিয়ে নিজের স্বার্থ হাসিল করেছে আবু শোয়েব এবেল।
এদিকে সমাজসেবা অধিদপ্তর কৃতৃক দীর্ঘ তদন্ত শেষে আহছানিয়া মিশন এতিমখানা কাম-লিল্লাহ বোর্ডিং এর রেজিস্ট্রেশন বাতিল করে গত ২৪ এপ্রিল সাতক্ষীরা আহছানিয়া মিশন এর নামে রেজিস্ট্রেশন পূর্নবহাল করায় বিপাকে পড়েছে ওই চক্রটি। এখন তারা নিজেদের রক্ষা করতে লক্ষ লক্ষ টাকা নিয়ে অফিস আদালতে দৌড়ঝাপ শুরু করেছে। কেবল চল্লিশ লাখ টাকা তুলে ক্ষ্যান্ত হয়নি ওই চক্রটি ২০১৫ সাল থেকে এতিমখানা পরিচালনার নামে অর্ধকোটি টাকা আতœসাত করেছে। বিষয়টি নিয়ে সাতক্ষীরা আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে।
তথ্যানুসন্ধানে জানা গেছে, উপমহাদেশের প্রখ্যাত শিক্ষা সংস্কারক পীরে কামেল সুলতানুল আউলিয়া হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) সাতক্ষীরা আহছানিয়া মিশন প্রতিষ্ঠার জন্য শহরের মুনজিতপুরে শহীদ নজমুল সরণিতে ১৯৫৪ সালে সাতক্ষীরা আহছ্ানিয়া মিশনের সাধারণ সম্পাদকের নামে ৪২ শতক জমি ক্রয় করেন।
মিশন প্রতিষ্ঠার সময় তিনি নিজ হাতে মিশন পরিচালনার জন্য একটি গঠনতন্ত্র রচনা করেন। গঠনতন্ত্রে অত্র মিশনের অধিনে মাদ্রাসা, এতিমখানা কাম-লিল্লাহ বোর্ডিং, হেফজখানা, লাইব্রেরী, দাতব্য চিকিৎসালয়, ছাপাখানা, গেস্ট হাউজসহ বেশ কিছু প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেন। একইসাথে গঠনতন্ত্রে জেলা প্রশাসক, সাতক্ষীরাকে পদাধিকারবলে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সভাপতির দায়িত্বভার অর্পন করেন। মিশন প্রতিষ্ঠার পর থেকে সে মোতাবেক মিশনের কমিটির মাধ্যমে অত্র প্রতিষ্ঠানগুলি পরিচাললিত হয়ে আসছিল। এরমধ্যে ৫/১১/১৯৮৫ তারিখে সমাজসেবা কার্যালয় থেকে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের নামে একটি রেজিস্ট্রেশন গ্রহন করে তৎকালিন কমিটি। যার রেজিস্ট্রেশন নাম্বার-১৮/৮৫। এই রেজিস্ট্রেশনে পরিচালিত হয়ে আসছিল মিশনের সকল শাখার যাবতীয় কার্যক্রম।
কিন্তু সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব ওয়ার্সী ২২ বছর ধরে কুক্ষিগত করে মিশনের লক্ষ ও উদ্দেশ্য ও পীর কেবলার আদর্শ না মেনে ব্যাক্তিস্বার্থ হাসিল করায় ২০১৫ সালে তৎকালিন জেলা প্রশাসক ওই কমিটি ভেঙে দেন। এতে ক্ষুব্ধ হয়ে জেলার আলোচিত কূখ্যাত রাজাকার মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামী আবাদুল্লাহেল বাকীর জামাতা আব্দুর রব ওয়ার্সী গোপনে এতিমখানার নামে আলাদা ভুয়া সভা দেখিয়ে অনেক সদস্যের স্বাক্ষর জালিয়াতি করে আহ্ছানিয়া মিশনের ৩০ বছরের রেজিস্ট্রেশন পরিবর্তন করেন। তিনি সমাজসেবার তৎকালীন কর্মকর্তা মো. মহসিনের মাধ্যমে ১১/০৩/২০১৫ তারিখে আহ্ছানিয়া মিশন এতিমখানা কাম-লিল্লাহ বোর্ডিং এর নামে করে নেন। মিশনে তিনি না থাকতে পেরে তার অনুগত লোক দিয়ে মিশনের গঠনতন্ত্র, সরকারি গেজেট, পরিপত্র লংঘন করে পৃথক কমিটি গঠন করে একজন সাবেক জন প্রতিনিধিকে ভুল বুঝিয়ে তার সহযোগিতায় আহ্ছানিয়া মিশন এতিমখানা কাম-লিল্লাহ বোর্ডিং এর আলাদা কমিটি গঠন করে এতিমখানা পরিচালনা করতে থাকেন।
পর্যায়ক্রমে এসব বিষয়গুলি জানতে পেরে মিশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে ২২/১০/২০২৩ তারিখে সমাজসেবা অধিদপ্তর, ঢাকা’র উপ-পরিচালক (কার্যক্রম-১) মো. আব্দুল হামিদ সাতক্ষীরায় তদন্তে এসে যাবতীয় অভিযোগের সত্যতা পান। তদন্তে মিশনের নামে জমি, মিশনের নামে রেজিস্ট্রেশন, এমনকি জেলা প্রশাসকে না জানিয়ে মিশনের ১৯৮৫ সালের রেজিস্ট্রেশনটি বেআইনীভাবে এতিমখানার নামে করে নেন এসব বিষয় প্রমান পান। এসব অভিযোগের সত্যতা পাওয়ায় উপ-পরিচালক (কার্যক্রম-১) মো. আব্দুল হামিদ মিশনের অনুকুলে রেজিস্ট্রেশন পূর্নবহাল করার সুপারিশ করেন। তার তদন্ত প্রতিবেদনের সাথে সহমত পোষন করে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক ড. রওশন জামাল গত ৮/৪/২০২৪ তারিখে জেলা সমাজসেবা কার্যালয়ে তদন্ত প্রতিবেদনসহ পত্র প্রেরণ করেন। এর প্রেক্ষিতে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ ২৪.০৪.২০২৪ তারিখে সাতক্ষীরা আহছানিয়া মিশনের অনুকুলে সাতক্ষীরা আহছানিয়া মিশনের রেজিস্ট্রেশন পূর্নবহাল করে এতিমখানা কাম লিল্লাহ বোডিং এর নামের সনদ বাতিল করেন। এর ফলে মিশনকে পাশ কাটিয়ে নিজেদের স্বার্থ হাসিলের জন্য তড়িঘড়ি করে তদন্ত চলাকালিন সময়ের মধ্যেই এতিমখানার ফান্ড থেকে ৪০ লাখ উত্তোলণ করে বিতর্কিত জমি ক্রয় দেখিয়ে মোটা অংকের টাকা ভাগবাটোয়ারা করে নিয়েছে ওই চক্রটি। শুধু তাই নয় মিশনের কোনো অঙ্গ প্রতিষ্ঠান এখান থেকে স্থানান্তর করা যাবেনা বলেও গঠনতন্ত্রে উল্লেখ রয়েছে। এই চক্রটি ২০১৫ সাল থেকে এতিমখানার নামে অর্ধকোটি টাকা সরকারি ক্যাপিটেশন গ্রান্ট উত্তোলন করেছে। এই সময়ের মধ্যে বহু সরকারি টিআর জিআরের অর্থ ও বিভিন্ন দান অনুদানের অর্থও তছরুপ করা হয়েছে।
বিষয়টি তদন্তাধিন অবস্থায় এবং মিশনের কোনো অঙ্গ প্রতিষ্ঠান মিশন থেকে স্থানান্তর করা যাবেনা এসব বিষয় জেনেও কেন একজন ব্যাক্তির স্বার্থ রক্ষা করতে বিতর্কিত জমি অধিকমুল্যে কেনা হলো এমন প্রশ্নের জবাবে সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোডিং এর বাতিল হওয়া কমিটির সম্পাদক আব্দুল আজিজ সাংবাদিকদের বলেন, তারা নয় বছর ধরে এতিমখানা চালাচ্ছেন। এতিমখানার জমি না থাকায় আলাদা জমি কেনা হয়েছে। রেজিস্ট্রেশন বাতিল প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা আদালত যাবো। তবে মিশনের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে এটি আলাদা করা বা আলাদা কমিটি করার কোনো সুযোগ আছে কী না এবিষয়ে তিনি কোনো সদুত্তর দেননি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বল্লি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের পূজা মন্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বল্লি ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী মোঃবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আলিপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন

“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আলিপুর ইউনিয়নেবিস্তারিত পড়ুন

স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত

“স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া” স্লোগান এবং “সম্মান, শৃঙ্খলা, সহযোগিতা ও প্রো-অ্যাক্টিভনেস” প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরার বেতনা নদীর তীরে দুই হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা
  • সাতক্ষীরায় প্রাইমারির নবনিযুক্ত শিক্ষকদের পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক
  • তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের সাথে বাকশিস নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার
  • সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবসের প্রস্তুতি সভা
  • দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • চায়ের কাপে নির্বাচনী ঝড়, সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে আলোচনার কেন্দ্রে যারা
  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটি ঘোষণা, উপদেষ্টা রউফ, সভাপতি সান্টু, সম্পাদক রনজু