বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার গরুর, মহিষ ও ছাগল কোরবানি দিয়েছেন মোস্তাফিজ

এবারের ঈদে হাত গুটিয়ে বসে নেই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ঈদুল আজহায় একটি গরুর সঙ্গে একটি মহিষ ও দুটি ছাগল কোরবানি দিয়েছেন। করোনাকালে এত আয়োজনের উদ্দেশ্য একটিই- আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া।

কোরবানির আনুষ্ঠানিকতার আগে সকাল ৭টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন মোস্তাফিজ। এর পর কোরবানি শেষে এলাকার দরিদ্র-অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিয়েছেন কোরবানির মাংস।

পালন করা একটি মহিষও কোরবানি দিয়েছেন মোস্তাফিজ। মোস্তাফিজের পারিবারিক সূত্রে জানা গেছে, কোরবানির জন্য গত বছর থেকে নিজেদের মৎস্য ঘেরেই একটি মহিষ পালন করতে থাকেন তারা। করোনার ছুটি থাকায় মোস্তাফিজ নিজেই এর দেখভাল করেছেন।

মোস্তাফিজের বন্ধু মো. হাফিজ জানিয়েছেন, ‘মোস্তাফিজ কোরবানির জন্য বাজার থেকে এক লাখ ৭২ হাজার টাকা দিয়ে একটি গরু এবং ৩৮ হাজার টাকায় দুটি ছাগল কিনে কোরবানি দিয়েছে। গত বছর থেকে সে মহিষও পালন করছিল। তাই গরু, ছাগলের পাশাপাশি মহিষটিও কোরবানি দেওয়া হয়েছে। পরে এলাকার অসহায় মানুষদের মাঝে মাংস বিলিয়ে দেওয়া হয়েছে।’

অবশ্য নামাজের আগেই নিজের ফেসবুক পেজে কোরবানির পশু এবং পরিবারের ছবি পোস্ট দিয়ে মুহূর্তগুলো ভাগাভাগি করেছেন বাঁহাতি এই পেসার।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে চলমান বিরোধের শান্তিপূর্ণ ও আইনসম্মত সমাধানের আহ্বানবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত