সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুম্মা দিয়ে শুরু জুম্মা দিয়ে শেষ

এবার রমজানে ৫ জুম্মা, জুম্মাতুল বিদা আজ

এবার পবিত্র রমজান মাস শুরু হয়েছিলো পবিত্র জুম্মার দিনে। সন্ধ্যায় চাঁদ দেখা সাপেক্ষে আজ রমজানের শেষ দিন, এদিনো জুম্মার দিন। সবমিলিয়ে এবারের রমজানে জুম্মার দিন পড়লো ৫টি। অর্থাৎ ৫ জুম্মার দিন পেলো মুসলমানরা।

এদিকে, পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার আজ। যা মুসলিম উম্মাহর কাছে জুমাতুল বিদা নামেও পরিচিত। মূলত জুমাতুল বিদার মধ্যদিয়ে পবিত্র মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানানো হয়।

এ দিন মসজিদে মসজিদে মুসল্লিরা বিশেষ দোয়া করে থাকেন। এছাড়া বিভিন্ন আমল ও নফল ইবাদতের মধ্যদিয়ে দিনটি পালন করা হয়। সেই সঙ্গে জুমার নামাজ শেষে মহান আল্লাহ তায়ালার দরবারে মুসলমানরা ক্ষমা ও রহমত কামনা করেন।

জুমা (শুক্রবার) এমন দিন যে দিনে মুসলিম পুরুষদের মধ্য দিনের জোহরের নামাজের পরিবর্তে জুম্মার নামাজের জামাতে অংশ নেওয়া প্রয়োজন হয়। এই জামাতের নামাজে মহিলারাও উপস্থিত হতে পারেন, তবে তাদের কোনো বাধ্যবাধকতা নেই।

এবার রমজানের একেবারে শেষ প্রান্তে জুমাতুল বিদা এসেছে। আজ শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় দেশের আকাশে যদি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তাহলে আগামীকাল শনিবার হবে পবিত্র ঈদুল ফিতর।

একই রকম সংবাদ সমূহ

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হয়েছে।বিস্তারিত পড়ুন

  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার
  • শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন
  • যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
  • পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে বৃহস্পতিবার