শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকা থেকে কর্মসংস্থানের সংকট, প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশগত নানা চ্যালেঞ্জের কারণে মানুষ ক্রমেই দেশের বিভিন্ন প্রান্তে স্থানান্তরিত হচ্ছে। এই বাস্তবতায় উপকূলীয় মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তায় নতুন উদ্যোগের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে।

উদ্ভাবনী ও সমাজসচেতন প্রকল্পের মধ্য থেকে এলজির অভিজ্ঞ বিচারকমণ্ডলীর মূল্যায়নের মাধ্যমে “উপকূল অঞ্চলের নিরাপত্তা” প্রকল্পের জন্য ২০২৬ সালের LG Ambassador হিসেবে মনোনীত হয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার সন্তান হাবিবুল্লাহ আল মামুন।

এলজি বাংলাদেশ (LG Bangladesh)-এর ব্যবস্থাপনা পরিচালক জেরাল্ড চুন এই পুরষ্কার তুলে দেন।

এ বছর সারাদেশ থেকে জমা পড়া প্রায় তেরো শতাধিক প্রকল্পের মধ্য থেকে মাত্র ৫ জনকে LG Ambassador 2026 হিসেবে মনোনীত করা হয়েছে।

“উপকূল অঞ্চলের নিরাপত্তা” প্রকল্পের আওতায় অসহায় ও দরিদ্র ৮টি পরিবারকে মোটরভ্যান প্রদান করা হবে। এর মাধ্যমে পরিবারগুলো নিয়মিত আয়ের সুযোগ পাবে। পাশাপাশি পারিবারিক ভরণপোষণ, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা ও দৈনন্দিন জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উদ্যোগ।

হাবিবুল্লাহ আল মামুন এর আগেও উপকূলীয় মানুষের জন্য বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করেছেন।

২০২১ সালে “বাঘ বিধবা স্বাবলম্বী” প্রকল্প ও ২০২৫ সালে “LG উপকূলীয় শিক্ষা সহায়তা” প্রকল্পে নির্বাচিত হন।

এই প্রকল্পগুলোর মাধ্যমে উপকূলীয় পরিবারগুলো স্বাবলম্বী হয়েছে এবং শিক্ষার্থীরা নিয়মিত ও সহজে বিদ্যালয়ে যাতায়াতের সুযোগ পেয়েছে।

হাবিবুল্লাহ আল মামুন জানান, শিক্ষার্থীদের শিক্ষা সহায়তার পাশাপাশি উপকূলীয় মানুষের আর্থসামাজিক উন্নয়ন, জীবিকা ও সক্ষমতা বৃদ্ধিতে দীর্ঘদিন ধরে কাজ করছি। এই প্রকল্প মানুষের টেকসই উন্নয়ন সহায়ক হবে বলে মনে করি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়েবিস্তারিত পড়ুন

  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী
  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি