মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এসএম কামাল আশ্রয়ণ প্রকল্পের বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজখবর নিলেন

শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন রাজশাহী জেলার পুঁঠিয়া উপজেলার শাহ্ মখদুম আশ্রয়ণ প্রকল্পের বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজখবর নিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজ রবিবার সকাল ৯টায় সেখানে যান তিনি।

এস এম কামাল আশ্রয়ণ প্রকল্পের সকলের সাথে কথা বলেন। তিনি জানতে চান যে, তাদের কোনো অসুবিধা আছে কি না।

তিনি বলেন, ‌‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পাঠিয়েছেন আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য।

এসময় উপস্থিত সকলে ঘর পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। ৯০ বছর বয়সী জোয়াদ মিস্ত্রী জানান, জীবনে নিজের একটা ঘর পাব এটা কখনো ভাবিনি। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘শেখ হাসিনা আমাকে ঘর দিয়েছেন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে তার জন্য দোয়া করি।

৭৫ বছর বয়সী বৃদ্ধা সাহেরা বেগম বলেন, ‘বহু বছর আগে শেখ সাহেব আমাকে ঘর দিয়েছিলেন, আজকে তার বেটিও অসহায় মানুষকে ঘর দিচ্ছেন, আমি শেখ সাহেব ও তার বেটি হাসিনার জন্য দোয়া করি। ’

এসময় এস এম কামাল হোসেন বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মানুষের অন্ন,বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও লেখাপড়ার নিশ্চয়তা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলেন, সেই লক্ষ্যে কাজ শুরু করেছিলেন এবং ছিন্নমূল মানুষের বাসস্থানের ব্যবস্থা করা শুরু করেছিলেন। কিন্তু ৭৫ এর ১৫ আগস্ট জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী ও তাদের এদেশীয় এজেন্ট মোস্তাক-জিয়াচক্রের পৃষ্ঠপোষকতায় কতিপয় বিপথগামী আর্মি অফিসার বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা তার সততা, সাহসিকতা ও দেশপ্রেম দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য ২৪ ঘণ্টার ১৯ ঘণ্টা পরিশ্রম করেন।

বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই আজকে ছিন্নমূল মানুষেরা মাথা গোঁজার ঠাঁই পেয়েছে, উন্নত জীবনযাপন করছে। যারা রাজধানীতে এসি রুমে বসে শেখ হাসিনার সমালোচনা করেন, ষড়যন্ত্র করেন, মিথ্যাচার করেন তাদের উদ্দেশ্য বলব, একবার গ্রামে এসে আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখেন যে, শেখ হাসিনা কীভাবে গ্রামকে শহরে রুপান্তরিত করেছেন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করেছেন। তাই তাদের বলব, আপনারা মিথ্যাচার বন্ধ করেন, তানাহলে জনগণ আপনাদের মিথ্যাচারের জবাব দেবে। ’

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ দারা, স্থানীয় সাংসদ ডা. মনছুর, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আনিকা ফারিয়া জামান অর্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেকে উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ যাতে কোনোভাবেইবিস্তারিত পড়ুন

১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ১২৩ বছর, তবে পরিবারের দাবি প্রকৃত বয়স আরওবিস্তারিত পড়ুন

পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটেরবিস্তারিত পড়ুন

  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর সার্থক ও সফল হয়েছে : হুমায়ুন কবির
  • ১২ কেজির সিলিন্ডার ২ হাজার টাকা ছাড়াল
  • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
  • বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ
  • ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন