বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এসএসসি’৯১ ব্যাচের উদ্যোগে বদ্দীপুর কলনীতে বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতার শ্মশানঘাটা পয়েন্টে বেতনা নদীর ভেড়িবাধ ভেঙে যাওয়ায় এবং গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের ফলে সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা সৃষ্টি হয়েছে। এ বন্যা পরিস্থিতীতে সাধারণ মানুষ মানবেতর জীবন কাটাচ্ছেন। অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন এসএসসি’৯১ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা।

এসএসসি’৯১ ব্যাচের উদ্যোগে রবিবার সকাল ১১টার দিকে শহরের বদ্দীপুর কলনীতে ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এডমিন মীর তাজুল ইসলাম রিপন। এসময় উপস্থিত ছিলেন ৯১ ব্যাচের সদস্য সাবেক পৌর কাউন্সিলর শেখ মাসুম বিল্লাহ শাহিন, সংরক্ষিত মহিলা আসনের সাবেক কাউন্সিলর ফারহা দিবা খান সাথি, নাসিমা খাতুন, মাহবুবুর রহমান, কাজী সাইফুর ইসলাম লিটন, আসাদুল ইসলাম, আমিনুল ইসলাম লেলিন, শাউলী প্রমুখ।

এসময় এসএসসি’৯১ সাতক্ষীরার এডমিন মীর তাজুল ইসলাম রিপন বলেন, এসএসসি’৯১ সাতক্ষীরা সবসময় মানবিক কাজ করেন এবং মনবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখেন। করোনায় বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করা, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা, বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ, ফেনি জেলায় বন্যার্তদের মাঝে পুরাতন কাপড় বিতরণ, চিকিৎসা সামগ্রী বিতরণ করেছি। তিনি আরো বলেন এসএসসি’৯১ সাতক্ষীরার পক্ষ থেকে আজ বন্যা দুর্গত বদ্দীপুর কলোনীতে ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান