বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পতিত সরকারের প্রধান অন্যায়ভাবে ভারতে আছে। ভারত তাকে থাকতে অনুমতি দিয়েছে। শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশের মানুষকে উসকানি দিচ্ছে। কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।

শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বিশ্ব মানবাধিকার সংস্থা-বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, আজকে বাংলাদেশে যেসব ষড়যন্ত্র চলছে এটা খুব স্বাভাবিক। যারা পতিত তারা তো সর্বশেষ চেষ্টা করবে এদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে পুনর্জীবিত হতে। কিন্তু এদেশের জনগণ আর এটা হতে দেবে না। জনগণ ৫ আগস্ট রায় দিয়ে ফেলেছে। এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য নানান ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি বলেন, জুলাই আগস্ট আন্দোলনে আমাদের হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার হয়েছে। এই আন্দোলনের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের ক্ষমতা গ্রহণের পর থেকেই বিএনপির পক্ষ থেকে সমর্থন দিয়ে আসছি। আমরা চাই তারা সফল হোক।

তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারী সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার করা প্রয়োজন। সব বৈষম্য এ সরকার দূর করতে পারবে এটা আমরা মনে করি না। কিন্তু, সংস্কার শুরু করবে এরপরে নির্বাচিত জনগণের সরকার এসে সেটা পূরণ করবে।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, এ সরকারের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া। নির্বাচনের বিশেষগত সংস্কার প্রয়োজন। যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিকে যাওয়া উচিত।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলমসহ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী
  • মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • স্বজন-প্রতিবেশীদের সাক্ষ্যে উঠে এলো রামিসা হত্যার ভয়াবহ চিত্র