শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে পৌর আওয়ামী লীগের আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : ৭ই মার্চ এর ভাষণ আজ বিশ্ব ঐতিহ্যের অমূল্য দলিল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের আয়োজনে এবং পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার দিন ব্যাপী কাটিয়া আমতলা মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ সম্প্রচার করা হয়। বিকাল টায় ৭ই মার্চ এর ভাষণ আজ বিশ্ব ঐতিহ্যের অমূল্য দলিল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব এসএম শওকত হোসেন। বক্তব্য রাখেন পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি গাজী এমএ গফুর, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল তুহিন, শিক্ষা বিষয়ক সম্পাদক জাকির হোসেন মিন্টু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সবুর, পারভীন আক্তার, যুগ্ম সম্পাদক আব্দুল আলম, সাংগঠনিক সম্পাদক আহমাদুল কবির বাবু, সহ সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান জেমস, দপ্তর সম্পাদক আরিফুজ্জামান ভানু, সহ দপ্তর সম্পাদক সানজিদা আক্তার পপি, প্রচার সম্পাদক শেখ মুজিবুর রহমান, শ্রম সম্পাদক বাবুল আকতার, পৌর ছাত্রলীগ নেতা শেখ সালেহিন সিতল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কাজী মিঠু প্রমুখ। আলোচনা সভায় সম্মানিত অতিথি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব এস এম শওকত হোসেন বলেনবঙ্গবন্ধুর ৭ই মার্চেও সেই কালজয়ী ভাষণের মধ্যদিয়ে বাঙালী জাতি পাকিস্থানী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়ে পরাধিনতার বেড়াজাল ভেঙে ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে ২৬ মার্চ স্বাধীনতা এনেছিলো। বঙ্গবন্ধু আমাদের এনে দিয়েছে স্বাধীনতা আর তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ এখন একটি উন্নয়নশীল দেশ। তাই দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

প্রথমদিন থেকেই বিরোধী দল প্রতিমুহূর্তে সরকার দলকে অসহযোগিতা করার কারণেই কেউ কেউবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে