শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঐতিহাসিক ৭ মার্চে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানানো হয়েছে। মঙ্গলবার (০৭ মার্চ) সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে জেলা আ’লীগ, গোপালগঞ্জ পৌরসভা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এ শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম, জেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ছাত্রলীগ, টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা পরিষদ, টুঙ্গিপাড়া উপজেলা আ’লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, টুঙ্গিপাড়া পৌরসভা, মহিলা আ’লীগ, সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমজীবী ও পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সকল সদস্যের বিদেহী আত্মার এবং মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আ’লীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র ও সহসভাপতি শেখ রকিব হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ‌্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন বলেন, ‘একটি তর্জনী আঙুল উঁচিয়ে দেশের স্বাধীনতার ডাক দিয়ে স্ব-পরিবারে জীবন দিয়ে চির অমর হয়ে আছেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু জন্ম না নিলে বিশ্ব মানচিত্রে সোনার বাংলার ঠাঁই হতো না। ৭ মার্চের ভাষণ প্রবীণ সহ নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পাদনে প্রধানমন্ত্রীকে সহায়তা করতে আমাদের উদ্বুদ্ধ করে।’

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসির ভাষণ প্রচার করা হচ্ছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা দেশত্মবোধক গান, নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান