সোমবার, জুন ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘কঠোরতর বিধিনিষেধ’ যেনো ‘অনেকটাই শিথিল’

‘কঠোরতর বিধিনিষেধ’ যেনো ‘অনেকটাই শিথিল’!

ক্রমেই শিথিল হয়ে পড়ছে কঠোর বিধিনিষেধ।

বুধবার ষষ্ঠ দিনে রাজধানীসহ দেশব্যাপি বেড়েছে ব্যক্তিগত যান চলাচল। খুলতে দেখা গেছে অনেক দোকানপাটও। বেড়েছে মানুষের যত্রতত্র যাতায়াত। করোনা উদাসীনতা দেখিয়ে হরহামেশা মানুষের জটলাও চোখে পড়ছে। সবমিলিয়ে অনেকটা শিথিল যেনো কঠোরতর লকডাউন খ্যাত কঠোর বিধিনিষেধ।

বুধবার সকাল থেকেই রাজধানী ঢাকায় দেখা যায় ব্যক্তিগত গাড়ির চলাচল। চেকপোস্টগুলোতেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। গাড়ির কাগজপত্র ও উপযুক্ত কারণ দেখাতে ব্যর্থ হলে দেয়া হচ্ছে মামলা। ব্যাংকসহ জরুরি সেবাখাতে নিয়োজিত অনেক প্রতিষ্ঠান খোলা থাকায় চাকরি বাঁচাতে কর্মস্থলে ছুটছেন অনেকেই। কিন্তু, অনেক প্রতিষ্ঠানের নিজস্ব গাড়ির ব্যবস্থা না থাকায় তারা পড়েছেন ভোগান্তিতে। হেঁটে কিংবা রিকশায় অফিসে যাচ্ছেন তারা।

করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে বিধিনিষেধের মেয়াদ ১৪ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়। এরপর কোরবানির ঈদ এবং জীবন জীবিকার প্রশ্নে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ৮ দিনের জন্য বিধিনিষেধ শিথিল করে সরকার। এরপর ২৩ তারিখ থেকে ফের শুরু হয় কঠোর বিধিনিষেধ। ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ বহাল থাকবে।

একই রকম সংবাদ সমূহ

১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারিবিস্তারিত পড়ুন

বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প নিয়ে সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জিয়াউর রহমানের ওপর গবেষণা অপ্রতুল, যা ইতিহাসের প্রতি অবিচার: ফখরুল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে পর্যাপ্ত গবেষণা না হওয়ায় বাংলাদেশের ইতিহাসের প্রতিবিস্তারিত পড়ুন

  • জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী
  • দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
  • যে কৌশলে দেশ ছেড়েছিলেন বেনজীর আহমেদ
  • দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক
  • ৮০ হাজার নারীসহ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন
  • ভারতের আপত্তিতে আটকে গেল নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি
  • প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা
  • দুবাইয়ে গ্রেফতার বেনজীরের কাছে একাধিক দেশের পাসপোর্ট
  • চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী
  • ‘ইতিহাস যখন সঠিকভাবে কথা বলে, বিকৃতকারীরা হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়’
  • বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান