শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনার টিকা ছাড়ছে বেক্সিমকো, প্রতি ডোজ ১১২৫ টাকা

আগামী মাস থেকেই দেশের বাজারে করোনা ভাইরাসের টিকা বিক্রি শুরু করতে পারে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজার বরাত দিয়ে মঙ্গলবার এ খবর দিয়েছে রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, খোলা বাজারে বিক্রির জন্য ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ৩০ লাখ ডোজ করোনা টিকা কিনছে বেক্সিমকো।

দাম কত হবে
অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার এই টিকার প্রতি ডোজ বেক্সিমকো কিনবে ৮ ডলার দিয়ে।

সরকারকে দেওয়ার জন্য তারা যে দামে টিকা কিনছে, এই দাম তার প্রায় দ্বিগুণ।
সাধারণ মানুষকে এই টিকার প্রতি ডোজ কেনার জন্য ব্যয় করতে হবে প্রায় ১,১২৫ টাকা (১৩.২৭ ডলার)। প্রত্যেকের জন্য দুই ডোজ টিকা কিনতে খরচ হবে ২,২৫০ টাকা।

বেক্সিমকোর সিওও রাব্বুর রেজা রয়টার্সকে জানান, চলতি মাসের শেষের দিকে সরকার ও খোলা বাজারে বিক্রির জন্য টিকা সরবরাহ শুরু করবে সেরাম ইনস্টিটিউট।

এরইমধ্যে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে ১০ লাখ ডোজ টিকার জন্য চুক্তি করেছে বেক্সিমকো। এর সঙ্গে যোগ হতে পারে আরও ২০ লাখ ডোজ টিকা।

রেজা জানিয়েছেন, শুধু সেরাম নয়, বায়োলোজিক্যাল ই ও ভারত বায়োটেকের সঙ্গেও প্রাথমিক আলোচনা হয়েছে। কিন্তু সেরামের সঙ্গেই যেহেতু চুক্তি হয়েছে, তাই আপাতত টিকা নিয়ে বেক্সিমকো কাজ করবে।

তবে সরকার অ্যাস্ট্রেজেনেকার টিকার বাইরে কোনো টিকা চাইলে সেভাবেই আলোচনা হবে।
ভারত থেকে টিকা এনে বাংলাদেশে সরবরাহের জন্য গত অগাস্টে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তিবদ্ধ হয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। আগামী মাস থেকেই তারা সরকারকে প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা সরবরাহ করবে বলে কথা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

তৃণমূলের রাজনীতি থেকে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা মির্জা ফখরুল ইসলামবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটিরবিস্তারিত পড়ুন

সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি

রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পথ তৈরি হতেই বদলে গেল সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন

  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র জমা
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’: মাহদী আমিন