মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনার টিকা নিলেন ডা. জোবাইদার মা

কোভিড-১৯ এর টিকা নিয়েছেন নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের সহধর্মিণী বিশিষ্ট চিত্রশিল্পী সৈয়দা ইকবাল মান্দ বানু। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জোবাইদা রহমানের মা।

সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনার টিকা নেন তিনি।

সোমবার দুপুরে টিকা নিতে বিএসএমএমইউতে যান সৈয়দা ইকবাল মান্দ বানু। পরিবারের সদস্যদের মধ্যে তার মেয়ে সৈয়দা শাহিনা খান জামান বিন্দু, তার স্বামী ও সাবেক কূটনীতিক শাফিউজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।
এসময় সেখানে চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ্, ডা. পারভেজ রেজা কাকন, ড্যাব বিএসএমএমইউ শাখার সভাপতি ডা. এরফানুল হক সিদ্দিকী, ডা. শেখ ফরহাদ, ডা. মামুন, ডা. আদনান, ডা. বাবু প্রমুখ।

সৈয়দা ইকবাল মান্দ বানুর সুস্থতা কামনা করেছেন ড্যাবের যুগ্ম মহাসচিব ও জিয়া পরিবারের বিশ্বস্ত চিকিৎসক ডা. শাহ মো: আমান উল্লাহ।

প্রসঙ্গত, সৈয়দা ইকবাল মান্দ বানুর স্বামী মরহুম মাহবুব আলী খান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান (বীর উত্তম) সরকারের সময় নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি তৎকালীন সরকারের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ছিলেন। তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া ‘জাগদল’-এর সদস্য ছিলেন। তিনি সরকারি চাকরিরত অবস্থায় জাগদল-এ দায়িত্বশীল পদে আসীন হননি।

১৯৮২ সালে দেশে সামরিক আইন জারিকালে অ্যাডমিরাল মাহবুব আলী খান উপ-প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন এবং যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।

১৯৮২ সালের ১০ জুলাই থেকে ১৯৮৪ সালের ১ জুন পর্যন্ত তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সরকারের কৃষিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামীবিস্তারিত পড়ুন

আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীবিস্তারিত পড়ুন

নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর

যারা নাশকতা করছে, তাদের আইনগত ও রাজনৈতিকভাবে মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন বিএনপিরবিস্তারিত পড়ুন

  • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন
  • দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী
  • ‘কারারক্ষীরাও আওয়ামী লীগের, আমাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালি দিত’
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম