রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনায় আক্রান্ত জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। বুধবার (২৮ এপ্রিল) এক টুইট বার্তায় নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি।

সবাইকে সম্বোধন করে তিনি টুইট বার্তায় লিখেছেন, আমার করোনা পজিটিভ এসেছে। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। সব ধরনের নিয়ম মেনে চলছি। আমার সংস্পর্শে যারা এসেছেন, তাদের করোনা পরীক্ষা করানোর অনুরোধ করছি।

বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। সুযোগ পেলে টিকা নিন। আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং অনুরাগীদের আমাকে নিয়ে চিন্তা না করার অনুরোধ করছি। আমি ঠিক আছি।

Hello everyone!
I have tested positive for Covid. I have isolated myself.
I request those who have come in contact with me to get tested.
I request all my well wishers and fans not to worry as I am doing fine . Stay home, stay safe . pic.twitter.com/CAiKD6LzzP

— Allu Arjun (@alluarjun) April 28, 2021
শিগগিরই মুক্তি পাবে আল্লু অর্জুনের তেলুগু ছবি ‘পুষ্পা’। গত ডিসেম্বরে ছবির ৬ জন কলাকুশলী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় মাঝপথে শুটিং বন্ধ হয়ে যায়। সেই সময়ে আল্লু অর্জুনের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। কিন্তু শেষমেশ এই ভাইরাস থেকে রক্ষা পেলেন না তিনি।

ভারতে ভয়াবহ আকার ধারণ করেছে মহামারি করোনাভাইরাস। প্রাণঘাতি এ ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত গোটা দেশ। করোনা সংক্রমণ ও মৃত্যুতে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে রেকর্ড সংখ্যক মৃত্যু ও সংক্রমণের সাক্ষী হয়েছে। এই সময়ের মধ্যে দেশটিতে মারা গেছেন ৩ হাজার ২৯৩ জন করোনা রোগী। ভারতে করোনার ইতিহাসে এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৮৭ জনে। আর নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে রেকর্ড ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জনের শরীরে। ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৬৭ জন।

একই রকম সংবাদ সমূহ

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল

ইতালির মেস্ত্রে শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি