বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনায় ২৫ প্রশাসন কর্মকর্তার মৃত্যু, আক্রান্ত হাজারেরও বেশি

প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত বিসিএসের প্রশাসন ক্যাডারের ২৫ জন কর্মকর্তার মৃত্যু হয়েছে।

গত বছরের ৬ এপ্রিল প্রথম কোনো ক্যাডার হিসেবে করোনা আক্রান্ত হয়ে মারা যান ২২তম ব্যাচের কর্মকর্তা জালাল সাইফুর রহমান। যিনি দুর্নীতি দমন কমিশনের পরিচালক ছিলেন।

এদিকে সর্বশেষ ২৫তম ক্যাডার হিসেবে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মারা গেলেন একই ব্যাচের কর্মকর্তা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব আবুল খায়ের মো. মারুফ হাসান।

জানা গেছে, করোনায় মারা যাওয়া এসব কর্মকর্তার মধ্যে ১৪ জন কর্মরত ছিলেন, বাকি তিনজন অবসরোত্তর (পিআরএল) ছুটিতে এবং আটজন ছিলেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন হাজারেরও বেশি কর্মকর্তা।

এমনকি গত ছয় দিনে মারা গেছেন তিন কর্মকর্তা যাদের মধ্যে একজন অতিরিক্ত সচিব, একজন যুগ্ম সচিব ও একজন উপসচিব ছিলেন।

গণমাধ্যমকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বাসা) দেয়া তথ্য থেকে এসব চিত্র উঠে এসেছে।

কর্মরত অবস্থায় যেসব কর্মকর্তা মারা যান

উপসচিব জালাল সাইফুর রহমান, আবুল খায়ের মো. মারুফ হাসান, প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী, বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মো. আমিনুল ইসলাম, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গৌতম আইচ সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) ফখরুল কবীর, পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান লুৎফর রহমান তরফদার, তথ্য কমিশনের উপপরিচালক সিরাজুল ইসলাম খান, যুগ্ম সচিব খন্দকার অলিউর রহমান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য নাসিরউদ্দিন আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লিয়াকত আলী, সিনিয়র সহকারী সচিব এ কে এম মোয়াজ্জেম হোসেন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম রফিক আহম্মদ ও যুগ্ম সচিব শামস ই আরা বিনতে হুদা।

অবসরোত্তর (পিআরএল) মারা যান যেসব কর্মকর্তা:

পিআরএল অবস্থায় মারা যান অতিরিক্ত সচিব তৌফিকুল আলম, অতিরিক্ত সচিব নূর হোসেন তালুকদার ও যুগ্ম সচিব খুরশীদ আলম।

অবসর থাকা অবস্থায় মারা যান যারা:

অবসর থাকা অবস্থায় মারা যান সাবেক সচিব বজলুল করিম চৌধুরী, সাবেক যুগ্ম সচিব সামছুল কিবরিয়া চৌধুরী, আ. রশিদ, মোহাম্মদ আলী (১৯৭০ ব্যাচ), ইসহাস ভূইয়া (১৯৭৩ ব্যাচ), সরওয়ারী আলম (১৯৭০ ব্যাচ), ওয়াজেদ আলী খান (৮১ ব্যাচ) ও তপন কুমার সরকার (৮৫ ব্যাচ)।

এ ছাড়া গত বছরের ২১ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব নরেন দাস। আর গত আগস্টে মারা যান আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সাবেক সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন গণমাধ্যমকে জানান, এখন দেখা যাচ্ছে তরুণেরাও করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন। তাই কর্মকর্তাদের স্বাস্থ্যবিধি মেনে যথাযথ সুরক্ষিত হয়ে সরকারি দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন ও একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখে অশ্রুসিক্ত হয়েবিস্তারিত পড়ুন

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে নিয়ে আসতে প্রায় ৭ বছর সময়বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

দাপ্তরিক যোগাযোগে ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগেবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ
  • ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেনের সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন
  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: প্রধান নির্বাচন কমিশনার
  • দ্রুতই পে-স্কেলের গেজেট, বর্তমানে যে মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন
  • প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা
  • ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী