মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা প্রতিরোধে কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ১২জনকে জরিমানা

মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে গণপরিবহনসহ কয়েকজনকে বিভিন্ন অংকের টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পৌর সদরের একাধিক ফার্মেসিসহ বিভিন্ন বিপনন-বিপনীতে ও গণপরিবহনে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী।

আদালত পরিচালনাকালে সরকারি নির্দেশনা অমান্য করে গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন, স্বাস্থ্যবিধি অনুসরণ না করা ও মাস্ক পরিধান না করার অপরাধে বিভিন্ন অংকে মোট ১২ জনকে ৫ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবিরসহ পুলিশ কর্মকর্তা ও ইউএনও অফিসের উচ্চমান সহকারি মাহাবুবর রহমান।

মহামারি করোনা প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।
তিনি বলেন, নিজেকে নিরাপদ রাখুন ও অপরকে নিরাপদ থাকতে সচেতন করুন। সাতক্ষীরার বিজ্ঞ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেটের নির্দেশনায় কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় স্বাস্থ্যবিধি না মানলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আরও কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন