বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা সংক্রমণ রোধে সাতক্ষীরার বড় বাজারে মাস্ক বিতরণ

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করেছেন শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুর রহিম বাবু।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী
মাস্ক বিতরণ করা হয়।

দেশে আবারও করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সুলতানপুর বড় বাজারে করোনার সংক্রমণ রোধে পথচারী, ক্রেতা ও ব্যবসায়ীদের সচেতনতার জন্য ২ হাজার ৫০০ মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবিরুল হাসান বাদশা, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. হাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. আসাদুজ্জামান, কাচা বাজার সমিতির জয়েন্ট সেক্রেটারী মো. রজব আলী, বিনা ভান্ডারের বাবু, ব্যবসায়ী মো. আব্দুল হাকিম গাজী, মোন্তেজ প্রমুখ।

করোনা ভাইরাস এর ২য় ধাপ প্রতিরোধে সরকারি স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যবহার করলে করোনার সংক্রমণ রোধ করা সম্ভব। সেকারণে পথচারী, ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীদের মাঝে এমপি রবির পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক বিতরণকে পথচারী ও সচেতন মহল সাধুবাদ জানিয়েছে।

এসময় শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ