শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা: স্বাস্থ্যবিধি মানছেন না রাজগঞ্জের অনেকে!

দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ১৯ জুলাই পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট ২ হাজার ৬১৮ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৪ হাজার ৫২৫ জন।

মহামারি এ করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্য অধিদফতর থেকে সবাইকে সাবান পানি দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা, বাইরে বের হলে হ্যান্ড গ্লাভস পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানাচ্ছে বার বার। কিন্তু এসব নির্দেশনা রাজগঞ্জের কেউ মানছেন না। মানছেন না শারীরিক দূরত্বও। কিছু দিন আগে রাজগঞ্জ বাজারের দোকানগুলোতে রশি টাঙিয়ে রেখে শারীরিক দূরত্ব মানতে ক্রেতাদের বলা হতো, এখন আর এগুলো চোখে পড়ে না। অনেক দোকানী নিজেই গ্লাভস বা মাস্ক না পরেই পণ্য কেনাবেচা করছেন।

রাজগঞ্জ বাজারের অনেক দোকানীরা বলছেন- মুখে মাস্ক পরে কথা বললে ক্রেতা সাধারণ কথা শুনতে পারে না। এতে অসুবিধায় পড়তে হয়। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন- শারীরিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি না মানলে বিপদ আরো বাড়তে পারে।

দেখা গেছে- রাজগঞ্জ বাজারের খাবার হোটেল ও মুদি দোকানগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। যে যার ইচ্ছামতো চলাচল করছে। সব কিছু আগের মতোই হয়ে গেছে। মুগে মাস্ক নেই, হাতে গ্লাভস নেই। যেনো, যেনোতেনো অবস্থা।

পাড়া মহল্লার দোকানগুলোতেও একই চিত্র। করোনা সচেতনতার কোনো বালাই নেই তাদের মধ্যে। ক্রেতা-বিক্রেতা কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। এর আগে সরকার কড়াকড়ি আরোপ করলে দোকানীরা দোকানের সামনে রশি টাঙিয়ে দূরত্ব মানতে উৎসাহিত করতো। রাখা হতো জীবাণুনাশক স্প্রে। কিন্তু এসব কিছুই নেই এখন। স্বাস্থ্যবিধি মানতে আবারো কড়াকড়ি আরোপ করা প্রয়োজন। তা না হলে বিপদ আরো বাড়তে পারে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা