সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও

সোহেল পারভেজ, কেশবপুর: ৮ দীর্ঘ মাস জলাতঙ্ক রোগের ভ্যাকসিন না থাকার খবর শুনে যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে ৩০০ পিস জলাতঙ্ক রোগের ভ্যাকসিন নিয়ে হাজির উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। যা ৪০০ জন রোগীকেও দেয়া যাবে।

যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগের প্রতিষেধক অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। কু’কুর, হনুমানে কা’মড়ালে হাসপাতালে পাওয়া যাবে ভ্যা’কসিন।

গত সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন ৩০০ পিচ অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন হস্তান্তর করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীরের নিকট।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী নাজিমুল হক।

জলাতঙ্ক রোগের ভ্যাকসিন প্রদানের ছবি ও ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন একজন মানবিক ও সৎ সাহসী প্রশাসন হিসেবে আলোচনা এসেছেন। তিনি সবসময় উপজেলা বাসির জন্য ভালো কিছু করার চেষ্টা করে তুলেছেন। অনেকেই বলেছেন এমনটি যদি অন্যায় অপরাধ “মব ভাবলেন্স” সৃষ্টিকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর বলেন, গত নভেম্বর মাস থেকে হাসপাতালে জলাতঙ্ক রোগের প্রতিষেধক অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন ছিলো না। যে কারণে বিভিন্ন প্রাণির কামড়ে আক্রান্তরা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসে বাইরে থেকে অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন কিনতে হয়েছে। কবে নাগাদ স্বাস্থ্য অধিদপ্তর থেকে জলাতঙ্ক রোগের প্রতিষেধক অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন বরাদ্দ দেওয়া হবে, তা তিনি বলতে পারেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, হাসপাতালে অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন না থাকার বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে ৩০০ পিচ অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন দেয়া হয়েছে। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে ৫ হাজার মাস্ক প্রদান করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর