বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলরোয়ার হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে হীরক জয়ন্তী অনুষ্ঠিত

হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা: স্মৃতি বিজড়িত গল্প আড্ডা আর স্মৃতিতে রোমন্থনের মধ্য দিয়ে হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। স্কুল প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এর পর এক বর্ণাঢ্য র‍্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল প্রাঙ্গণে স্মৃতিচারণায় যুক্ত হয়।

সাবেক শিক্ষার্থীদের কেউ কেউ স্কুল জীবনের পড়ালেখা নিয়ে সেই ব্যস্ত সময় কাটানোর স্মৃতি রোমন্থন করেন, কেউবা দুরন্তপনা, কেউ স্কুলের প্রথম প্রেমে পড়ার কেউ আবার কোনো শিক্ষকের সংস্পর্শে জীবন বদলে যাওয়ার স্মৃতি চারণ করেন।

স্মৃতি রোমন্থনের পাশাপাশি প্রবীণ শিক্ষার্থীরা স্কুল জীবনের বন্ধু- বান্ধবীকে কাছে পেয়ে গল্প আর আড্ডায় মেতে উঠেন। কর্মজীবনে এখন কেউবা সচিব, সরকারি-বেসরকারি অফিসের বড় কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, বড় ব্যবসায়িক কিংবা কৃষক : কিন্তু তাদের সবচেয়ে বড় পরিচয়- হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এর সাবেক শিক্ষার্থী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তালা- কলারোয়া সাবেক আসনের সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা স্মারক, পুরস্কার বিতরণ মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল