মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সদস্যের চিকিৎসা সহায়তায় চেক প্রদান

কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের মিজানুর রহমান নামের এক সদস্যের স্ত্রীর চিকিৎসা সহায়তায় ৫০ হাজার টাকার চেক প্রদান করেছেন ইলেকট্রিশিয়ান ইউনিয়ন কতৃপক্ষ।

শনিবার(১৬ মার্চ)দুপুরে কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে থানা সংলগ্ন ইলেকট্রিশিয়ান ইউনিয়নের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চেক ভুক্তভুগী ওই সদস্যের পরিবারের মাঝে বিতরণ করা হয়।

ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সভাপতি মোঃ জাকির হোসেন বলেন, প্রায় ২৫০ জন সদস্য নিয়ে উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়ন গঠিত। ইউনিয়নের কোন সদস্য বা তার পরিবারের কেউ গুরুতর অসুস্থ হলে তাদের আবেদনের প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে চিকিৎসা সহায়তা প্রাপ্তির সর্বোচ্চ চেষ্টা করা হয় ইলেকট্রিশিয়ান ইউনিয়ন সংগঠন থেকে।

ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক কাজী মশিউল আজম তুহিন বলেন, ইলেকট্রিশিয়ান শ্রমিক ভাইদের পাশে থাকার প্রত্যয়ে সংগঠনটি দীর্ঘদিন কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময়ে অসহায় দরিদ্র সদস্যদের মাঝে সহায়তা প্রদানসহ স্বেচ্ছাসেবী বিভিন্ন কাজ কর্মকাণ্ডেও ইলেকট্রিশিয়ান ইউনিয়ন অবদান রাখছে। পূর্বে হার্টের মারাত্মক রোগে আক্রান্ত ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সদস্য মিকাইল হোসেনের পরিবারকে ১,৫০,০০০/- দেড় লক্ষ টাকা ও আজ মিজানুর রহমানকে ৫০,০০০/- পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

মিজানুর রহমান বলেন, বিপদের সময় সৃষ্টিকর্তার পরেই যেন ইলেকট্রিশিয়ান ইউনিয়নের ভাইয়েরা আমার পাশে দাঁড়িয়েছে। অর্থ মূল বিষয় না বরং তাদের পরামর্শ ও অনুপ্রেরণা আমার অসহায়ত্বের সময় অনেক সাহস যুগিয়েছে ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সকলের জন্য মঙ্গল কামনা করেন তিনি।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মানবসাংবাদিক কল্যাণ সংস্থা কলারোয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান রুবেল, কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, ইউনিয়নের সদস্য শেখ কবির হোসেন, জুয়েল হোসেন, মো: আসাদ, ভুক্তভোগী মিজানুর রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন