শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ঈদের দীর্ঘ ছুটিতেও পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা অব্যাহত

মোকলেছুর রহমান : কলারোয়ায় ঈদের দীর্ঘ ছুটির মধ্যে স্বাস্থ্যসেবা পেয়েছে কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নের সাধারণ মানুষজন। সংশ্লিষ্ট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

জানা যায়, এ বছর পবিত্র ঈদ-উল ফিতরের দীর্ঘ ছুটির কবলে পড়েছিল দেশের বিভিন্ন সরকারি, আর্থিক এবং সেবামূলক প্রতিষ্ঠানসমূহ। দীর্ঘ ছুটির কারণে গ্রামাঞ্চলে যাতে মা ও শিশু স্বাস্থ্যের উপর এর কোন প্রভাব পড়তে না পারে এজন্য পরিবার পরিকল্পনা বিভাগের মহাপরিচালক এবং বিভাগীয় পরিচালকের পক্ষ থেকে ছুটিকালীন সময়ে মা ও শিশুর স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেই নির্দেশনা মোতাবেক পবিত্র ঈদ-উল-ফিতরের দীর্ঘ ছুটিতে উপজেলার অন্যান্য ইউনিয়নের মতো সোনাবাড়ীয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা অব্যহত রাখেন।

রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মোমিনুর রহমান জানান, ঈদের পরদিন দুপুরের দিকে আমার স্ত্রীর প্রসাববেদনা শুরু হলে আমরা সোনাবাড়ীয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে যায়। এসময় সেখানে পরিদর্শিকা তাসলিমা আক্তারের সহায়তায় আমার স্ত্রীর নরমাল ডেলিভারি করা হয়। বর্তমানে বাচ্চা ও মা দুজনেই সুস্থ আছেন।

দক্ষিণ সোনাবাড়ীয়া গ্রামের বাসিন্দা শহিদ জানান, ঈদের ছুটিতে আমি চিকিৎসা নিতে সোনাবাড়ীয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যায়। ছুটির মধ্যে স্বাস্থ্যকেন্দ্র খোলা পেয়ে অনেক উপকৃত হয়েছি।

সোনাবাড়ীয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা তাসলিমা আক্তার জানান, এখানে ঈদের পরদিন একটি নরমাল ডেলিভারী করা হয়, যে নবজাতকের ওজন ছিল ২ কেজি ৮০০ গ্রাম। এছাড়াও ১০ জন গর্ভবতী, ৭ জন প্রসব পরবর্তী, ১২ জন শিশু, ১৫ জন সাধারণ রোগী সেবা দেওয়া হয় বলেও জানান এই কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ