বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কলারোয়ায় শ্রমিকদের আয়োজনে স্বাধীনতা দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৪টায় মরহুম আছির উদ্দিন শায়েদা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সাংসদ অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এম.পি।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কলারোয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান,

এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের উপজেলা নির্বাহী সদস্য মোঃ এরশাদ আলী, মোঃ মনিরুজ্জামান, উপজেলা নির্মাণ শ্রমিক সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সেক্রেটারি মোঃ কামরুজ্জামান, অর্থ সম্পাদক ইসরাফিল হোসেন, উপজেলা দর্জি ট্রেড ইউনিয়নের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম। উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক ও পৌরসভা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুল্লাহ। শ্রমিক নেতা মোঃ জাহিদ হাসান, মাওলানা আব্দুল মান্নান, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মাস্টার মাহমুদুল হক, মোঃ জিয়াদুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা তখনই বাস্তবায়িত হবে যখন সমাজে ন্যায়বিচার, সাম্য এবং নৈতিক মূল্যবোধ সুপ্রতিষ্ঠিত হবে। তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের সার্বিক উন্নয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন

“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় দি কোকা-কোলাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি

কলারোয়া উপজেলার ৮৮নং খাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মর্জিনা খাতুনকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন

সাতক্ষীরা কলারোয়ায় কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
  • কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ