বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জেলাশ্রেষ্ঠ প্রধান শিক্ষককে সংবর্ধনা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় জেলাশ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনজুরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ সাতক্ষীরা জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। সোমবার নিজ শিক্ষা প্রতিষ্ঠান কলারোয়া উপজেলার রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলাশ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনজুরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করেন স্কুলের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানে প্রধান শিক্ষকের এই অর্জনে এলাকাবাসী তাঁকে অভিনন্দন জানান ও তাঁর সুস্বাস্থ্য কামনা করেন। তাঁরা বলেন, জেলাশ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনজুরুল ইসলাম নিজে কেবলমাত্র গৌরবান্বিত হননি, এই জনপদকেও গৌরবান্বিত করেছেন। অনুষ্ঠানে কৃতী প্রধান শিক্ষকের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষক জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক একরামুল কবির, মোছা. শারমিন আক্তার, জেসমিন নাহার, মোছাঃ শাহানাজ পারভীন, অভিভাবক মো. আবু সাহেদ, বাবুল হোসেন, বিলকিস আক্তার, রোজিনা খাতুন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়