বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় তথ্য অধিকার, আইন শৃঙ্খলাসহ কয়েকটি মাসিক সভা

কলারোয়া উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ, মাসিক আইন শৃঙ্খলাসহ উপজেলা প্রশাসনের পৃথক কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে উপজেলা অডিটোরিয়ামে ওই সভাগুলো অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম।

সভায় বক্তারা উপজেলায় বিভিন্ন অপরাধ চিত্রের সার্বিক বিষয়ে আলোচনার পাশাপাশি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন তাদের দাপ্তরিক কাজের অগ্রগতি বিষয়সহ তথ্য অধিকার বাস্তবায়নে সাংবাদিকদের তথ্য দিয়ে উপস্থিত সকলকে অবহিত এবং বাচ্চাদের ক্ষতিকর স্মার্ট ফোনের ব্যবহার থেকে দূরে থাকার তাগিদ দেন।
এছাড়া উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আইন শৃঙ্খলা কমিটির সদস্যসহ সকলের একান্ত সহযোগিতা কামনা করা হয়।

পৃথক সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ্ আল ইমরান, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা বিএনপির সহ.সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, উপজেলা জামায়াত ইসলামী আমীর মাওলানা কামরুজ্জামান, পৌর আমীর ইউনুস আলী বাবু, কলারোয়া বাজার কমিটির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিক, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাস, প্রাথমিক শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার হুমায়ূন কবির, মাদরা বিজিবি ক্যাম্পের কমান্ডার বদরুল আলম, সমাজসেবা কর্মকর্তা নুরে আলম নাহিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার, সহকারী প্রকৌশলী মুনিরুজ্জামান মুনির, যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, ইউনিয়ন ভ্রাম্যমান আদালত অফিসার মোস্তাক আহম্মেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসফিয়াতুন নাহার, প্রেসক্লাবের আহবায়ক ও উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, শিক্ষক শেখ জুলফিকারুজামান জিল্লু, প্রভাষক আরিফ মাহমুদ, বিএম আফজাল হোসেন পলাশ, আসাদুজ্জামান আসাদ, কাজী সিরাজ, দেলোয়ার হোসেন, সানবীম করিম সিয়াম প্রমুখ।

এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এনজিও সংস্থা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, গন্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!