বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় তুলশিডাঙ্গা সর: প্রাথমিক বিদ্যালয়ে মা’ সমাবেশে জেলা শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী

দীপক শেঠ, কলারোয়: কলারোয়ায় তুলশিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ‘ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১০ নভেম্বর) সকালে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী। তিনি কোমলমতি শিশুদেরকে পারিবারিক শিক্ষাদানের প্রতি গুরুত্ব আরোপ করে ক্ষুদে শিক্ষার্থীদেরকে স্নেহ, ভালবাসা দিয়ে তাদের সু- শিক্ষায় শিক্ষিত করতে মায়েদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি স্কুলের ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানে শিক্ষক- শিক্ষিকাদেরকে পঠন-পাঠনে আরো মনোযাগী হয়ে অভিভাবকদের মতো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অসংখ্য মা অভিভাবকের উপস্থিতিতে সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান, জেলা সহকারী শিক্ষা অফিসার মোজাফ্ফার উদ্দীন ও
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামানসহ স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষকমন্ডলী। এ ছাড়া তিনি রঘুনাথপুর সরকারি প্রাথ: বিদ্যালয়, হেলাতলা সরকারি প্রাথ: বিদ্যালয় ও ইলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ দিকে ওই দিন স্কুল পরিদর্শনের শুরুতেই সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকা-ের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় প্রতিবাদবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন

“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় দি কোকা-কোলাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি

কলারোয়া উপজেলার ৮৮নং খাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মর্জিনা খাতুনকেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
  • কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ