কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান


সাতক্ষীরার কলারোয়া দলিল লেখক সমিতির উপদেষ্টা প্রয়াত নূরুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় কলারোয়া দলিল লেখক সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কাজী মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক হোসেন আলী বাবু ও রুস্তম আলী প্রমুখ। বক্তারা প্রয়াত নূরুল ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা বলেন, নূরুল ইসলাম দলিল লেখক সমিতির একজন সম্মানিত উপদেষ্টা ছিলেন। তাঁর অবদান ও স্মৃতি সমিতির সদস্যদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে মরহুম নূরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা তৌহিদুর রহমান।
উল্লেখ্য গত ৬ নভেম্বর শুক্রবার দুপুরে ষ্ট্রোক জনিত কারনে মৃত্যুবরন করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকা-ের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় প্রতিবাদবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় দি কোকা-কোলাবিস্তারিত পড়ুন


