মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাটি বহনকারী ট্রাক্টরকে সাইট দিতে গিয়ে

কলারোয়ায় দাদার মোটরসাইকেল থেকে পড়ে শিশুর মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় মাটি বহনকারী ট্রাক্টরকে সাইট দিতে গিয়ে দাদার মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে পাঁচ বছরের বয়সী পুতনীর করুণ মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুনতাহিনা (৫) ওই ইউনিয়নের সুলতানপুর গ্রামের আব্দুস সামাদ ফকিরের পুতনী ও আলমগীর হোসেনের কন্যা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গয়ড়াস্থ চন্দনপুর কলেজ মোড়ে সামাদ ফকিরের রড সিমেন্টের দোকান আছে। গয়ড়া বাজার থেকে চন্দনপুর কলেজ মোড়ের দিকে একটি মাটি বহনকারী ট্রাক্টর যাচ্ছিলো। দোকান থেকে পুতনী মুনতাহিনাকে নিয়ে দাদা সামাদ ফকির মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাক্টরকে সাইট দিতে গিয়ে রাস্তার পাশে পানি ও কাদামাটি থাকায় স্লিপ করলে মোটরসাইকেল থেকে দাদা সামাদ একদিকে পড়ে যান ও পুতনী মুনতাহিনা পাকা রাস্তার উপর পড়ে যান। এ সময় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারাত্মক আহত হলে তাৎক্ষণিক মুনতাহীনাকে পার্শ্ববর্তী ডাক্তার রমজান আলির আছিয়া মেমোরিয়াল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আসিফ কাউসার শিশুকে বলে ঘোষণা করেন।

খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে এসআই আলমগীর হোসেন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মৃত শিশুটিকে দাফনের অনুমতি দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন জানান, গাড়ি সাইট দিতে গিয়ে দাদার মোটরসাইকেলতে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।

এদিকে শিশুটির করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শতশত নারী পুরুষ সেখানে উপস্থিত হন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত