সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন এবং নিম্নমানের ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে বাংলাদেশ ক্যামিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) এর কলারোয়া উপজেলা শাখা ওই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

উপজেলা বিসিডিএসের সিনিয়র সহ-সভাপতি কাজী শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা জেলা বিসিডিএসের সভাপতি আলহাজ্ব দ্বীন আলী ও প্রধান মেহমান ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাতক্ষীরার পরিচালক বাশারাফ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার ওসি এইচএম শাহীন, উপজেলা বিসিডিএসের প্রাক্তন সভাপতি শামসুর রহমান, কালবেলার জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, দৈনিক ইত্তেফাকের আরিফ মাহমুদ ও উপজেলা ফারিয়ার সভাপতি মুসা কারিমুল্লাহ।

অনুষ্ঠানে শেখ আক্তারুজ্জামান, শিহাব উদ্দিনসহ জেলা ও উপজেলা বিসিডিএসের নেতৃবৃন্দ ও ঔষধ ব্যবসায়ীরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনকিলাবের সাংবাদিক জাকির হোসেন।

বক্তারা ঔষধ বিক্রয় ও বিপণনে সচেতনতা, এন্টিবায়োটিক ব্যবহারে সতর্কতা এবং এ সংক্রান্ত নানান বিষয়ে আলোকপাত করেন।

পরে প্রীতিভোজের আয়োজন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন