মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নির্মাণাধীন রাস্তার ধুলায় অতিষ্ঠ জনজীবন

কলারোয়ার খোরদো টু কলারোয়া প্রশস্ত করণ সড়কের সলিমপুরের হাজী নাসির উদ্দিন কলেজ থেকে খোরদো বাজার পর্যন্ত ধুলা বালির সাগরে ভাসছে। এলাকার সাধারণ পথচারী ও স্কুল গামী ছাত্র-ছাত্রীদের জনজীবন অতিষ্ঠ। প্রতিদিনই ধুলার দূষণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন রাস্তায় চলাচলকারীরা। বেশ কয়েক মাস আগে সড়কের ম্যাকাডোমের কাজ শেষ হয়েছে। সেজন্য সড়কের দুই পাশে মাটি ফেলা হয়েছে।

এছাড়া উপর দিয়ে যানবাহন চলাচলের কারণে ধুলাবালির পরিমাণ বেড়েছে আরো বহু গুণ। এতে প্রতিদিনই ছড়িয়ে পড়ছে ধুলার দূষণ এবং নানা রোগে আক্রান্তের শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও স্কুল গামী ছাত্র-ছাত্রীরা। হুমকির মধ্যে পড়েছে এলাকা জনস্বাস্থ্য। এজন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকেই দায়ী করছেন সচেতন মহল। এমনকি ঐ এলাকার আবাসস্থলও বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।এ থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট এলজি ইডি কর্তৃপক্ষের নজরদারি কামনা করছেন সাধারণ মানুষ।

পথচারীরা বলেন, অতিমাত্রায় ধুলাবালির কারণে রাস্তা চলাচলে তাদের নানা রোগ-বালাই দেখা দিয়েছে। এব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা ।

ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পি বক্স ইন্টার প্রাইজের প্রজেক্ট ম্যানেজার সোহান বলেন, ঐ রাস্তার পাশে স্থাপিত মিতা ব্রিকস, তার মাটি তোলা গাড়ি বেশি চলাচল করার কারণে সড়কের ধুলা বেড়ে গেছে। আমরা সড়ক উন্নয়ন কাজের জন্য সাময়িকভাবে জনসাধারণের সমস্যার জন্য দুঃখিত। আবহাওয়া শুষ্ক থাকায় এবং অতিমাত্রায় বড় বড় যানবাহন চলায় দ্রুত ধুলা ছড়াচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে এ সমস্যা সমাধান হবে বলে আমরা আশা করছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা শফিকুল ইসলাম বলেন এখন শীতকালের কারণে বাতাসে ধুলাবালির পরিমাণ বেশি হওয়ায় শ্বাসকষ্টজনিত রোগসহ বিভিন্ন ধরনের রোগ-বালাই হওয়ার সম্ভাবনা থাকে। আর্দ্রতা ও তাপমাত্রা কমে যাওয়ায় নানা ধরনের সমস্যা হতে পারে। ধুলাবালি থেকে পরিত্রান পেতে হলে সড়কে পানি ব্যবহার ও জনসাধারণকে মাস্ক ব্যবহার করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত