বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নব্বই দশকের ছাত্রনেতাদের মিলনমেলার প্রস্তুতিমূলক সভা

কামরুল হাসান।। কলারোয়ায় নব্বই দশকের ছাত্রনেতা ও ছাত্র সংসদ প্রতিনিধিদের উদ্যোগে মিলনমেলা আয়োজন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) বিকেলে কলারোয়া পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কলারোয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এমএ রব শাহিন।

সভায় নবীন প্রবীণের সমন্বয়ে জমজমাট ও নজরকাড়া এক মিলনমেলা আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশাল কলেবরের এই আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একটি আহবায়ক কমিটি গঠনের বিষয়ে বক্তারা গুরুত্বারোপ করেন। সেই সাথে এই জনপদে আগে কখনো কেউ করতে পারেনি- এমন একটি মিলনমেলা অনুষ্ঠান করার ব্যাপারে সকলেই দৃঢ় মতামত ব্যক্ত করেন।

কলারোয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক প্রোভিপি আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় আলোচনা করেন নব্বই এর এরশাদবিরোধী আন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক শেখ আব্দুল কাদের বাচ্চু, কলারোয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রফিকুল ইসলাম, তৎকালীন উপজেলা ছাত্রদল নেতা শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক ছাত্রদল নেতা আখলাখুর রহমান শেলী, গোলাম রসুল, কলারোয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মীর রফিকুল ইসলাম, সাবেক এজিএস রবিউল ইসলাম রবি, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল হাসান কামরুল, সাবেক সাধারণ সম্পাদক খালিদ মঞ্জুর রোমেল, সাবেক ছাত্রনেতা এমএ হাকিম সবুজ, তাওফিকুর রহমান সঞ্জু, এসএম শহিদুল আলম, খলিলুর রহমান, মেহেরুল্লাহ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, খালিদ খান, আরিফ মাহমুদ, শেখ শাহাদাত হোসেন, শেখ বদিউজ্জামান, নাজমুল ইসলাম, শেখ ফরহাদ হোসেন তপু, মমতাজুল ইসলাম চন্দন, আনিসুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল করিম, সাইফুল ইসলাম, মেহেদী হাসান, মোস্তফা বাকি বিল্লাহ শাহী, মফিজুল ইসলাম, সাইফুল ইসলাম বাবু, মাসুদ রানা, মোস্তাক আহমেদ, কাজী রাশেদ জামিল মিলন, আরিফুজ্জামান কাঁকন, আজগার আলী, পলাশ মজুমদার, রেজাউল করিম বিপুল, হোসেন আলী বাবু, আলাউদ্দিন, শফিউর রহমান পলাশ, এস জামান মুক্তি, আমির হোসেন, মুসা কারিমুল্লা, আলমগীর হোসেন, রুহুল আমিন খোকন, আলতাফ হোসেন, সিরাজুল ইসলাম, মাসুম বিল্লাহ, আলমগীর কবির, রমজান আহমেদ, রবিউল ইসলাম, কামরুজ্জামান লালটু, বর্তমান ছাত্রদলনেতা জি এম সোহেল, কাইফুর রহমান সৈকত, আবির হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান