শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিএনপির মুখপাত্র রইচউদ্দীনের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা পোস্টে তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাতক্ষীরার কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সাবেক সফল অধ্যক্ষ কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র রইচউদ্দিনকে জড়িয়ে ফেসবুকে মিথ্যা পোস্ট দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি।

কলারোয়া উপজেলা ও পৌর বিএনপিসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের পক্ষে শুক্রবার (২৫ অক্টোবর) সকালে জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদকের স্বাক্ষরে পাঠানো এক প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) জনৈক এক ব্যক্তির আইডি থেকে করা একটি পোস্টে কলারোয়া থানায় এজাহার নামীয় কপিতে বিশিষ্ট শিক্ষাবিদ বিএনপি নেতা রইচউদ্দিন নাকি পৌর সদরের তুলশীডাঙ্গা গ্রামের মৃত আব্দুল গফফারের ছেলে এস এম এ রিপনের ভাই কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক মো. শফিউল আজমকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে নিজ পদ থেকে পদত্যাগ করতে বলেছেন। অন্যথায় তার ভাই ও তার পরিবারের জীবন নাশের হুমকি দিয়েছেন। এ ঘটনায় তার ভাই নাকি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। যদিও ফেসবুকে করা পোস্টটি গভীর রাতে উঠিয়ে নেওয়া হয়েছে।

প্রতিবাদ লিপিতে তিনি আরো বলেন, প্রকৃত ঘটনা হচ্ছে স্কুলটির সভাপতি কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকল সম্মানিত শিক্ষকমন্ডলী ও কর্মচারীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ তামিম আজাদ মেরিনকে লিখিতভাবে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব দিয়েছেন, যেটি সকলে জানেন এবং দেখেছেন। তাই সকলের কাছে তার জিজ্ঞাস্য গত বৃহস্পতিবারই যদি প্রধান শিক্ষক হিসাবে শেখ তামিম আজাদ মেরিনকে দায়িত্ব দেওয়া হয় তবে ওই দিনই কেন ফেসবুকে উলি­খিত ব্যক্তিকে পদত্যাগ করতে সাবেক অধ্যক্ষ রইচউদ্দিন গালিগালাজ ও হুমকি দিবেন ? স্কুলটি একটি সরকারি প্রতিষ্ঠান এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তিই তার সভাপতি। তিনি বিধি মোতাবেক যেটি হওয়া দরকার সেটিই করেছেন এবং ভবিষ্যতেও করবেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবাদ লিপিতে।

আরো বলা হয়েছে, আমরা বিএনপি’র প্রতিটি নেতা-কর্মী মনে প্রাণে বিশ্বাস করি ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’। তাই অহেতুক মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন তথ্য দিয়ে কাউকে হেয় প্রতিপন্ন করা থেকে সকলকে বিরত থাকার আহবান জানানো হয়। সেই সাথে দেশের এই কঠিন সময়ে দলের সকলকে ঐক্যবদ্ধ থেকে দলকে অধিক শক্তিশালী করার উদাত্ত আহবানসহ ফেসবুক করা পোস্টের বিরুদ্ধে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপিসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

বিডি নিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াবিস্তারিত পড়ুন

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি।বিস্তারিত পড়ুন

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয়বিস্তারিত পড়ুন

  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
  • মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর