মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ‘বিনা লাভের বাজার’ শুরু

দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী বাজারে ক্রেতাসাধারণের স্বস্তি ফেরাতে কলারোয়ায় শুরু হলো বিনা লাভের বাজার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্রসমাজের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শুক্রবার (১ নভেম্বর) শুরু হওয়া এ বাজার চলবে আগামি বৃহস্পতিবার পর্যন্ত।

মূলত: বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে অসহনীয় হয়ে পড়া জনজীবনে কিছুটা সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের জোগান দিতেই এই বিনা লাভের বাজার চালু করা হয়।

শুক্রবার সকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের সামনে বসা এই বিনা লাভের বাজারে যেয়ে দেখা যায়, মধ্যবিত্তসহ সব ধরনের ক্রেতা আগ্রহভরে এই নতুন আঙ্গিকের বাজারে এসে প্রয়োজনীয় পণ্য কিনছেন। কলারোয়া পৌরসভার গদখালি এলাকার আব্দুল আজিজ পেশায় একজন রাজমিস্ত্রি।

তিনি বলেন, বাজারের চেয়ে এখানে পেঁয়াজ, আলু, ডিম, কাঁচাঝালসহ সকল শাকসবজির দাম কম থাকায় সহজেই কিনতে পারছেন। এই বাজারে আসা ক্রেতাদের মধ্যেও একটা স্বস্তিভাব লক্ষ্য করা গেছে। বিনা লাভের বাজারের আয়োজকদের অন্যতম তাহফিমুল জানান, মানুষ সকাল থেকেই খুশিমনে প্রয়োজনীয় পণ্য কিনছেন।

সকাল ১১টায় প্রথম পর্বের বাজার কার্য়ক্রম শেষ হবে। বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত তা আবার চলবে। এখানে পেঁয়াজ ১০৪ টাকা, রসুন ২০৮ টাকা, মসুর ডাল ১০২ টাকা, আলু ৫৮ টাকা, কাঁচাঝাল ১০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এছাড়া এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩৮ টাকায়। এই বাজারে বেচাবিক্রির কাজে ব্যস্ত থাকা তূর্য, তাহিন, সিয়াম, রিজভী, উৎস, মামুন জানান, তাদের সবার জীবনে এ এক নতুন অভিজ্ঞতা।

সবাই প্রাণান্ত চেষ্টা করছেন নতুন এই বাজারের নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করার।

আয়োজকরা জানান, শনিবার(২ নভেম্বর) একই সময়সূচিতে পাইলট হাইস্কুলের সামনে এ বাজার বসবে। পরের দিন রোববার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের সামনে অভিন্ন সময়সূচি অনুযায়ী এ নতুনধারার বাজার বসবে।
সূত্র: পত্রদূত।

একই রকম সংবাদ সমূহ

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত