বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরেক ভাই আশঙ্কাজনক

কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খু*ন, অপর ২ ভাই আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে আপন চার ভাইয়ের মধ্যে সংঘর্ষে মোশাররফ হোসেন নামের এক ভাই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আরেক ভাই আবুল হোসেন।

শনিবার সকাল ৮টার দিকে কলারোয়ার বোয়ালিয়া গ্রামের শেখ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন বোয়ালিয়া শেখ পাড়ার মৃত ফজর আলীর মেজ ছেলে।

আশংকাজনক অবস্থায় আহত আবুল হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহত ও আহতের অপর দুই ভাই সোহবার হোসেন ও আশরাফ হোসেনকে আটক করেছে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শেখ পাড়ার পাশের নৌ-খালে শনিবার সকাল ৮টার দিকে মোশাররফ হোসেন ও সোহরাব হোসেন মাছ ধরছিলেন। কিছুক্ষণের মধ্যে মোশাররফ হোসেন বড় একটি মৃগেল মাছ পান। এসময় সোহরাব হোসেন তার পাশ থেকে মাছ ধরা হয়েছে বলে সেই মাছ দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও মাছ কেড়ে নেয়া নিয়ে ধস্তাধস্তি হয়। খবর পেয়ে তাদের অপর দু’ভাই আবুল হোসেন ও আশারাফ হোসেন ঘটনাস্থলে যান। ৪ ভাইয়ের তুমুল মারামারির সময় সোহবার হোসেন তার কাছে থাকা ছুরি দিয়ে মোশাররফ হোসেন ও আবুল হোসেনকে আঘাত করেন। এতে ছুরিকাঘাত হয়ে দু’ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার উদ্দেশ্যে নিয়ে আসার পথে মোশররফ হোসেন মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সোহরাব হোসেনকে গ্রেফতার করে। পরে বেলা সাড়ে এগারোটার দিকে পাশের বাড়ির মুরগির কোঠার মধ্যে পালিয়ে থাকা অবস্থায় আরেক ভাই আশারাফকেও গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ওসি সামসুল আরেফিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে সোহবার হোসেন ও আশারাফ হোসেনকে আটক করেছে।
এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক