বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জুলফিকার আলী,কলারোয়া: জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় র‌্যালি, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় কলারোয়া উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসফিকা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং মৎস্য পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ড।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. সাইফুল ইসলাম, উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউর রহমান, মৎস্য ব্যবসায়ী এনায়েত খাঁন টুন্টু।

অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য উপজেলার ২ জন মৎস্য চাষী ও ১টি হ্যাচারি মালিকের মাঝে ক্রেস্ট ও সনদ পত্র বিতরণ করা হয়।

এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য র‌্যালি প্রদক্ষিণ শেষে উপজেলা পুকুরে গিয়ে মৎস্য পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা