সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি’র মতবিনিময়

গাজী হাবিব, সাতক্ষীরা:
সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত রক্ষা, সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান দমন, অবৈধ সীমান্ত পারাপার এবং নারী ও শিশু, মাদকদ্রব্য, অস্ত্র ও স্বর্ণ পাচার প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী ভাদিয়ালী বাজারে বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৫ টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা বিওপির উদ্যোগে ভাদিয়ালী বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিজিবির মাদরা বিওপির কমান্ডার সুবেদার শাহ আলম অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ করাসহ বিভিন্ন সীমান্ত অপরাধ সংক্রান্ত বিষয়ে স্থানীয় জনগনকে সতর্ক ও প্রেষনা প্রদান এবং মাদক হতে যুব সমাজকে রক্ষা করতে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করেন।

এসময় তিনি বলেন, মাদক পাচারের বিরুদ্ধে বিজিবি সর্বদাই শক্ত অবস্থানে আছে, থাকবে এবং জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।

স্থানীয় গ্রামবাসী সেলিম হোসেন, শামসুর রহমান, আব্দুল লতিফ বলেন, সীমান্তে বিজিবি’র কর্মকান্ড এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। তারা চোরাচালান রোধে যেভাবে সীমান্তে কাজ করে তা প্রশংসার দাবী রাখে।

গ্রামবাসীদের উদ্দেশ্যে স্থানীয় সেলিম হোসেন বলেন, সীমান্তে অপ্রীতিকর কোন ঘটনার সম্মুখীন হলে, চোরাকারবারী দেখলে কিংবা বিএসএফের কোন কর্মকান্ডে নিজেরা এ্যাকশানে না গিয়ে দায়িত্বরত বিজিবি কমান্ডারকে সঙ্গে সঙ্গে অবহিত করতে হবে। আমাদের কেউ যেন চোরাচালানীর সাথে জড়িত না হয় সে বিষয়ে তিনি সকলকে অনুরোধ করেন।

এছাড়া সীমান্ত এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা, কেউ যাতে কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড না ঘটায় সেই দিকে এলাকাবাসীর খেয়াল রাখতে আহবান জানানো হয়। কোন ব্যক্তি যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে সে ব্যাপারে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীকে অবগত করা হয়। এসময় মানব পাচার, মাদকসহ বিভিন্ন দ্রব্যাদির চোরাচালান বিরোধী অভিযানে বিজিবির নিরলস প্রচেষ্টা ও সাফল্য সম্পর্কে উপস্থিত অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

উপস্থিত জনসাধারণ সীমান্তে বিজিবির নিরলস কর্তব্য পালন এবং মানব পাচার মাদক ও অন্যান্য দ্রব্য সামগ্রী আটকের সাফল্যে বিজিবিকে ধন্যবাদ জ্ঞাপন এবং এধারা চলমান রাখার জন্য অনুরোধ করেন।

মত বিনিময় সভায় স্থানীয় সীমান্তবর্তী জনপ্রতিনিধি, সচেতন নাগরিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন