বুধবার, আগস্ট ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

জুলফিকার আলী,কলারোয়া:কলারোয়ায় স্মার্ট ভূমি সেবা সপ্তাহে কৃষককে ই-পর্চা দিয়ে উদ্বোধন করলেন ইউএনও মাসফিকা হোসেন ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এই শ্লোগানে কলারোয়া ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভ‚মি অফিস চত্বরে সাত দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ২০২৪-এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাস,উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম,উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সাংবাদিক কামরুজ্জামান,বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সরদার জিল্লুর,সাধারণ সম্পাদক জুলফিকার আলী, কলারোয়া পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম, চন্দনপুর ইউনিয়ন ভ‚মি অফিসের উপ-সহকারী ভ‚মি কর্মকর্তা ই¯্রাফিল হোসেন, জয়নগর ভ‚মি অফিসের অফিস সহায়ক কাজী জালাল আহমেদ সহ উপজেলার বিভিন্ন ভূমি অফিসের সহকারী ভ‚মি কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে কৃষক গোলাম মোস্তফা ও মাহাবুবর রহমানের হাতে ই-পর্চা তুলে দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন স্মার্ট ভূমি সেবা সপ্তাহ উদ্বোধণ ঘোষণা করেন। এর পরে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সেখানে তারা সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা সপ্তাহের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ নাগরিকদের ভূমির অধিকার প্রতিষ্ঠায় বরাবরই ছিলেন সোচ্চার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই তিনি ভূমি সংস্কারের ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছে এবং ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজ করে জনগণের দোরগোড়ায় সেবা প্রদান করছে। উল্লেখ্য, ভূমি সেবা সপ্তাহ চলবে আগামী ১৪জুন পর্যন্ত।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে

শামসুর রহমান লালটু : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পাট কাটা, জাগ দেওয়া ওবিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭আগস্ট) সকালবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

‎‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন
  • কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
  • কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ