বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নির্বাহি পরিষদের চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ আ’লীগের সহ সভাপতি ডাঃ দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে কুৎসা রটানোর প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১১টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সম্মুখ সড়কে ঐ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলারোয়ার সর্বস্তরের হোমিওপ্যাথিক চিকিৎসক বৃন্দের ব্যানারে আয়োজিত ঐ মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক বলেন- বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নির্বাহি পরিষদের চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে মিথ্যাচার ও কুৎসা রটনা করা হয়েছে, আমরা কলারোয়ার আপামর হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, যখনই চেয়ারম্যান মহোদয়ের মেয়াদ পূর্ণ হয় তখনই একটি কুচক্রী মহল সক্রিয় হয়ে দেশের হোমিওপ্যাথিক নেতৃবৃন্দের বিরুদ্ধে বিষোদগার করতে থাকে। আমরা এই বিশৃঙ্খলা চাই না। ডাঃ দিলীপ কুমার রায়ের অক্লান্ত পরিশ্রমে আমরা ডাক্তার পদবী ব্যবহারের সাংবিধানিক অধিকার পেয়েছি। দক্ষিণ এশিয়ার অন্যতম হোমিওপ্যাথিক সংগঠক ডাঃ দিলীপ কুমার রায়কে আবারও স্ব-পদে বহাল রাখার দাবি জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ আলহাজ্ব ইউনূস আলী, চিকিৎসক ও সংবাদকর্মী ডা.মোঃশফিকুর রহমান, বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মোশাররফ হোসেন, কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডাঃ হাবিবুর রহমান, ডাঃ ফাতেমা খাতুন, ডাঃ নার্গিস পারভীন, ডাঃ শরিফুল ইসলাম, ডাঃ অমিত কুমার পাল, মেডিকেল অফিসার ডাঃ সেলিনা, প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুরুল আলম সহ কলারোয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের হোমিওপ্যাথিক চিকিৎসক বৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল